,

পুরস্কার পাওয়ার পর যা বললেন রোনালদো

 

স্পোর্টস ডেস্ক :জাতীয় দলের জার্সি হোক কিংবা ক্লাবের, একের পর এক সাফল্য পেয়ে ক্রিশ্চিয়ানো রোনালদো নিজে মুখে জানিয়ে ছিলেন এটা তার ক্যারিয়ারের সেরা সময়। তার স্বীকৃতিস্বরূপ পেলেন বর্ষসেরা ফুটবলারের পুরস্কার ব্যালন ডি’অর।

image-10724

পুরস্কার হাতে তুলে নেয়ার জন্য অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি রোনালদো৷ ক্লাব বিশ্বকাপে খেলতে দলের সঙ্গে বর্তমানে তিনি জাপানে৷ পুরস্কার ঘোষণার পর সেখানে প্রথমিক প্রতিক্রিয়ায় সিআর-সেভেন বলেন, ‘ব্যালন ডি’অর জয়ের আবেগ প্রতিবারই নতুন মনে হয়৷ প্রথমবার জেতার মতোই, আবারও স্বপ্ন সত্যি হলো।’

তিনি বলেন, ‘আমি চতুর্থ ব্যালন ডি’অর জিতব, এটা কখনও ভাবিনি। তাই আমি খুব খুশি। জাতীয় দল, রিয়াল মাদ্রিদের সব সতীর্থদের আমার ধন্যবাদ জানাই, যারা আমাকে এই ব্যক্তিগত সম্মান পেতে সাহায্য করেছে।’

রোনালদো আরও বলেন, আবারও সেরা হওয়ার ট্রফিটা উঁচিয়ে ধরার স্বপ্ন দেখি। প্রতি বছরের মতোই আমি আমার সেরাটা উজার করে দেয়ার চেষ্টা করব। প্রতিটা বছর নতুন চ্যালেঞ্জ নিয়ে আমি ফুটবল খেলতে ভালোবাসি। তাই প্রথমে আমি রিয়াল মাদ্রিদের হয়ে চেষ্টা করব আর সম্ভব হলে আবারও জাতীয় দলের হয়ে সাফল্য পেতে পারব। কারণ আমরা জানি টুর্নামেন্ট জেতা খুব কঠিন। ব্যালন ডি’অর জেতা সহজ নয়। তাই এই মুহূর্তে আমি এই জয়টা উপভোগ করতে চাই।’

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫