,

আখাউড়ায় ইয়াবাসহ দুই যুবক আটক

1476438557854নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০ পিস ইয়াবাসহ দুই যুবককে আটক করেছে বিজিবি সদস্যরা। আটক যুবকরা হলো, ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার চারগাছ গ্রামের মৃত আবুল বাশারের ছেলে আবুল কালাম আজাদ (৪২) ও আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের জাফর আলীর ছেলে সফিকুর রহমান (৩৩) গতকাল মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে মোগড়া এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্ধ করা হয়। মোটরসাইকেলের সামনের দিকের গ্লাসে প্রেস লেখা রয়েছে।

পুলিশ ও বিজিবি সুত্রে জানা যায়, গতকাল মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে দুই যুবক মোটরসাইকেল (বি. বাড়িয়া- ল- ১১-০৩৪৩) যোগে আখাউড়া-কসবা সড়কের মোগড়া এলাকায় বিজিবি ক্যাম্পের সামনে পৌঁছলে বিজিবি জওয়ানরা তাদের গতিরোধ করে। এসময় তাদের দেহ তল্লাশী করে ২০পিস ইয়াবা উদ্ধার করা হয়। আটক যুবক সফিকুর ব্রাহ্মণবাড়িয়া থেকে প্রকাশিত একটি ইংরেজি পত্রিকায় কাজ করে বলে দাবী করেছে। আজ বুধবার সকালে আটক দুই যুবককে আখাউড়া থানায় সোপর্দ করা হয়েছে। মোগড়া বিজিবি ক্যাম্পের ইনচার্জ নায়েক মো: ইয়াছিন বাদী হয়ে আখাউড়া থানায় মাদক দ্রব্য আইনে তাদের বিরুদ্ধে মামলা দিয়েছেন।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন জানান, আটককৃতদেরকে আদালতে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার