,

ওভারটেক করতে গিয়ে বাস উল্টে নিহত ৪

busss20160130154129কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের রামু উপজেলায় একটি পরিবহনকে ওভারটেক করতে গিয়ে যাত্রীবাহী বাস উল্টে চারজন নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে ১২ জন।

আজ রোববার দুপুর ২টার দিকে উপজেলার পানিরছড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার বাসিন্দা কাশেম (৪২), কক্সবাজারের চকরিয়া উপজেলার পূর্বভেওলা গ্রামের কবির আহামদের স্ত্রী নূরুন্নাহার (৪০), কুতুবদিয়া উপজেলার মো. আবদুল্লাহর ছেলে মো. ফারুক এবং পেকুয়া উপজেলার রাজিয়া সুলতানা। ময়নাতদন্তের জন্য তাদের লাশ কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর জানান, আজ দুপুর ২টার দিকে রামু উপজেলার পানিরছড়া এলাকায় চট্টগ্রাম থেকে কক্সবাজারগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। বাসটি সামনে থাকা একটি পরিবহনকে ওভারটেক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ে।

এতে ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। পরে হাসপাতালে নেওয়ার পর আরো দুজনের মৃত্যু হয়। কমবেশি আহত হয় বাসের বেশির ভাগ যাত্রী। এদের মধ্যে ১২ জনকে কক্সবাজার জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহতের মধ্যে পাঁচজনের অবস্থা আশঙ্কাজনক।

পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি), সেনাবাহিনী এবং ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা ঘটনাস্থলে উদ্ধার অভিযান চালায়।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে