,

আর গাইবেন না জুনায়েদ জামশেদ

 

আন্তর্জাতিক ডেস্ক : আর গাইবেন না জুনায়েদ জামশেদ। পাকিস্তানের ইসলামী সংগীতের এই খ্যাতনামা শিল্পীর সুর চির দিনের জন্য থেমে গেলএক বিমান দুর্ঘটনায়। বুধবার বিকেল পিআইএর ওই বিমানটি হেভেলিয়ান এলাকায় বিধ্বস্ত হয়েছে।

image-9864

বিমানটিতে জুনায়েদ জামশেদের স্ত্রী নেহা জুনায়েদও ছিলেন। বিমানটিতে থাকা ৪৮ আরোহীর সবাই নিহত হয়েছে। বিমানটি চিত্রাল থেকে ইসলামাবাদে যাচ্ছিল। পিআইর ফ্লাইট পিকে-৬৬১ এর যাত্রীবাহী বিমানটি স্থানীয় সময় বিকেল সাড়ে তিনটায় চিত্রাল বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পর রাডারের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ইসলামি সঙ্গীতের জন্য বিশ্বখ্যাত জুনায়েদ জামশেদের মৃত্যুর খবরে পাকিস্তানসহ পুরো বিশ্বেই শোকের ছায়া নেমে এসেছে। বাংলাদেশের সঙ্গীতপ্রেমিরাও শোকে মুহ্যমান। যার সঙ্গীত হৃদয় শীতল করে দিত, যার সুরে মন উতলা হতো আল্লাহর প্রেমে। সেই প্রিয় মানুষের হুট করে দ্রুত চলে যাওয়া যেন মানতে পারছেন না কেউ।

২০০৯ সালের মে মাসে সংগীতের এক কনসার্টে যোগ দিতে বাংলাদেশে এসেছিলেন জুনায়েদ জামশেদ। আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ ও আইনুদ্দীন আল আজাদের আয়োজনে কনসার্টটিতে গেয়েছেন বেশ কিছু গান। বাংলাদেশে সংগীতপ্রেমীদের হৃদয়ে এখনো বাজে সেই সুর।

বিমানবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা জামশেদের ছেলে জুনায়েদ। লাহোরের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে গ্রাজুয়েশন করার পর শখের বশেই রাহেল হায়াত ও শাহজাদ হাসানের সাথে ১৯৮৭ সালের ১৪ আগস্ট পাকিস্তানের ৪০তম প্রতিষ্ঠাবার্ষিকীতে দেশাত্মবোধক গান ‘দিল দিল পাকিস্তান’ গাওয়ার মাধ্যমে দেশের প্রথম পপ ব্যান্ড ভাইটাল সাইন প্রতিষ্ঠা করেন। ১৯৯৫ সালে ব্যান্ড ভেঙে গেলে তখন জুনায়েদ জামশেদ তার একক ক্যারিয়ার শুরু করেন। অসম্ভব জনপ্রিয়তা অর্জন করেন পাকিস্তানে প্রথম পপষ্টার হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

তবে ২০০৩ সালের ১৪ আগষ্ট জুনায়েদ জামশেদ আনুষ্ঠানিকভাবে সংগীতজগতকে বিদায় জানালে তিনি ইসলামী সংগীতে প্রবেশ করেন। আর ইসলামী সংগীতের মাধ্যমেও তিনি জনপ্রিয়তার শীর্ষে ওঠে আসেন।

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫