,

স্যামি যখন ক্যামেরাম্যান

sammy20161206151947বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এলিমিনেটর রাউন্ডে অনন্য এক উদযাপন দেখলো ক্রিকেটবিশ্ব। আর তার কারিগর ছিলেন ক্যারিবীয় দলের হয়ে দুইবারের টি-টোয়েন্টি বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক ড্যারেন স্যামি। মোহাম্মদ নবিকে যখন সোহান রান আউট করলেন সঙ্গে সঙ্গে দলের সব খেলোয়াড়কে নিয়ে তোলেন নিজ হাতে অদৃশ্য গ্রুপ ছবি। দলের সাফল্যকে বাঁধিয়ে রাখলেন তার সোনার হাতে।

শুরুটা অবশ্য আগের ম্যাচেই করেছিলেন ক্যাসরিক উইলিয়ামস। উইকেট পাওয়ার পর নিজের হাতে সেলফি তোলা। মঙ্গলবার শোয়েব মালিককে যখন ফরহাদ রেজা আউট করলেন তখন এ বোলারকে নিয়ে সেলফি তোলেন উইলিয়ামস। তবে পূর্ণতা এনে দেন স্যামি।

১৯তম ওভারে দুই রান করতে গিয়ে রান আউটে কাটা পড়েন নবি। তখনই শুরু। দুই বল পর আব্দুর রাজ্জাক আউট হলে আবারও সে একই উদযাপন। দলের সব খেলোয়াড়কে ডেকে তোলেন গ্রুপ ছবি। এমনকি বাদ পড়েননি দ্বাদশ খেলোয়াড়ও।

বার বার স্যামি তুলে যাচ্ছেন খেলোয়াড়দের ছবি। কিন্তু এ ছবিতে কোথাও নেই স্যামি। তা কি হয়? ওই ওভারের শেষ বলে যখন তাসকিন আহমেদ আউট হলেন তখন দলের খেলোয়াড়দের ক্যামেরায় বন্দি হলেন স্যামি। সবাই মিলে এবার তুললেন স্যামির ছবি।

ছবিগুলো স্যামি ও রাজশাহীর খেলোয়াড়রা অদৃশ্য ক্যামেরায় তুললেও তা গেঁথে যায় হাজারো ক্রিকেটপ্রেমীর হৃদয়ে। কেন স্যামি দুইবারের বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়ক তার প্রমাণও মেলে। দলকে উজ্জীবিত করতে তার জুরি নেই। তার প্রেরণায় এদিন গেইল-তামিমের শক্তিশালী চিটাগাংকে ১৪২ রানে আটকে রাখতে পেরেছে রাজশাহী।

এ জাতীয় আরও খবর

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫