,

মিয়ানমারে ‘জাতিগত নির্মূল’ অভিযান চলছে : মালয়েশিয়া

1480743098আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমার সরকার রোহিঙ্গাদের বিরুদ্ধে ‘জাতিগত নির্মূল’ অভিযান চালাচ্ছে বলে অভিযোগ করেছে মালয়েশিয়া। আন্তর্জাতিক অঙ্গনে রোহিঙ্গা ইস্যু নিয়ে সবচাইতে কড়া ভাষায় মিয়ানমারের সমালোচনা করেছে দেশটি।

শুক্রবার মিয়ানমারের পক্ষ থেকে জানানো হয়, রোহিঙ্গা ইস্যু নিয়ে মালয়েশিয়ার বিবৃতি তাদের সার্বভৌমত্বে হস্তক্ষেপ করছে যা এসোসিয়েশন অব সাউথইস্ট এশিয়ান ন্যাশনস (আশিয়ান) এর নীতির পরিপন্থী।

এমন মন্তব্যের প্রেক্ষিতে মালয়েশিয়ার পররাষ্ট্র মন্ত্রী বলেন, একটি নির্দিষ্ট জাতির ওপর দমন-পীড়ন চালিয়ে তাদের অন্যত্র স্থানান্তরের অপর নাম ‘জাতিগত নির্মূল’ অভিযান। দক্ষিণ এশিয়ায় শান্তি ও সমৃদ্ধি ফিরিয়ে আনার জন্য এ ধরণের চর্চা এখনও বন্ধ করা উচিত।

তিনি আরো বলেন, রোহিঙ্গা বিষয়টি এখন মিয়ানমারের অভ্যন্তরীণ বিষয় নয়। কেননা মালয়েশিয়া ও মিয়ানমার সীমান্তবর্তী অন্যান্য দেশে যেভাবে রোহিঙ্গা শরণার্থীর পরিমাণ বাড়ছে, তাতে এটি আন্তর্জাতিক বিষয়ে পরিণত হয়েছে।

রোহিঙ্গা বিষয়টি নিয়ে মিয়ানমারের রাষ্ট্রদূতকে তলপ করেছিল মালয়েশিয়া। এ ছাড়াও মিয়ানমারের সঙ্গে অনূর্ধ্ব-২২ ফুটবল দলের নির্ধারিত খেলাও বাতিল করে মালয়েশিয়া। ট্রাস্ট ডটওরগ।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট