,

শুধু রাষ্ট্রপতি নয় প্রধানমন্ত্রীকেও ভেবে দেখতে হবে খালেদার প্রস্তাব : ফখরুল

????????????????????????????????????
নিজস্ব প্রতিবেদক : নিরপেক্ষ নির্বাচন কমিশন গঠনের এখতিয়ার রাষ্ট্রপতির হলেও প্রধানমন্ত্রীরও দায়িত্ব রয়েছে, তাই ভেবে দেখতে হবে মন্তব্য করে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘‘ তিনি বলেন, নিরপেক্ষ ও যোগ্য নির্বাচন কমিশন গঠনে এখনো আমরা আশা করি, সরকারের শুভবুদ্ধি উদয় হবে। তারা সেই লক্ষে সঠিক পথে এগুবেন”।

শনিবার (০৩ ডিসেম্বর) রাতে শুলশানের বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে ঢোকার সময় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন তিনি।

এর আগে শনিবার হাঙ্গেরি সফর শেষে দেশে ফিরে এক সংবাদ সম্মেলে শেখ হাসিনা বলেন, খালেদার জিয়ার দেওয়া প্রস্তাবটি দেখবেন রাষ্ট্রপতি। এটি তার (শেখ হাসিনা) এক্তিয়ার নয়।

এর জবাবে মির্জা আলমগীর বলেন, বাংলাদেশের বর্তমান রাজনৈতিক সংকট দূর করার জন্য প্রয়োজন একটি অবাদ সুষ্ঠু নির্বাচন। এটি করতে হলে সবার আগে দরকার একটি শক্তিশালী নির্বাচন কমিশন। সেই প্রস্তাবটি তুলে ধরেছেন বিএনপির চেয়ারপারসন।

খালেদার প্রস্তাবটি নিয়ে পাশ কাটিয়ে যাওয়ার কোনো সুযোগ নেই মন্তব্য করে ফখরুল ইসলাম আলমগীর বলেন, এটি যেমন রাষ্ট্রপতি দেখবেন, তেমনি বৃহৎ একটি রাজনৈতিক দলের প্রধান এবং সরকার প্রধান হিসেবে তাকেও (প্রধানমন্ত্রী) দেখতে হবে।

মধ্যবর্তী নির্বাচনের কোনো সম্ভাবনা নেই- প্রধানমন্ত্রীর এ বক্তব্য প্রসঙ্গে মির্জা আলমগীর বলেন, বিএনপি কখনোই মধ্যবর্তী নির্বাচনের কথা বলেনি। যেহেতু ২০১৪ সালের নির্বাচনটির নৈতিক কোনো ভিত্তি নেই, সেহেতু আমরা দ্রুত আর একটি নির্বাচন চেয়েছি। নির্বাচনটি কবে হবে সে সিদ্ধান্ত সরকারি দলই নিবে। তবে, যতো দ্রুত হয় ততোই ভালো।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে