,

বার্সার হোঁচটের রাতে রিয়ালের বিশাল জয়

স্পোর্টস ডেস্ক :কোপা দেল রেতে তৃতীয় সারির দলের কাছে চির প্রতিদ্বন্দ্বী বার্সেলোনার ড্র’র রাতে ৬-১ গোলের বিশাল জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ।বুধবার রাতে সান্তিয়াগো বার্নাব্যুতে সেরা-৩২ এর ফিরতি লেগে রিয়াল জিতেছে ৬-১ ব্যবধানে। এনজু ও ‘বিবিসি’ আক্রমণত্রয়ীর অনুপস্থিতিতে প্রথম একাদশে ফেরা হামেস রদ্রিগেস একটি করে গোল করেন। রিয়ালের অন্য গোলটি আত্মঘাতী।

%e0%a6%b0%e0%a7%8b%e0%a6%a8%e0%a6%be%e0%a6%b2%e0%a7%8d%e0%a6%a1%e0%a7%8b-%e0%a6%9c%e0%a6%bf%e0%a6%a6%e0%a6%be%e0%a6%a8

শুরুর একাদশে সুযোগ পেয়েই জ্বলে উঠেন মারিয়ানো দিয়াস, করলেন দারুণ হ্যাটট্রিক। মূল দলে অভিষেকের দিনটাকে রাঙালেন জিনেদিন জিদান পুত্র এনজু জিদানও।

নতুনদের এমন উজ্জ্বল পারফরম্যান্সে জয় নিয়ে মোটেও ভাবতে হয়নি রিয়াল মাদ্রিদের। ফিরতি লেগে কুলতুরাল লিওনেসাকে বড় ব্যবধানে হারিয়ে কোপা দেল রের শেষ ষোলোয় উঠেছে স্পেনের সফলতম দলটি।

বিশাল ব্যবধানের এই জয় মৌসুমের প্রথম ক্লাসিকোর আগে রিয়ালকে আত্মবিশ্বাসী হতে সাহায্য করবে। সঙ্গে চোট কাটিয়ে ফেরা ব্রাজিলিয়ান ডিফেন্সিভ-মিডফিল্ডার কাসেমিরোর স্বাচ্ছন্দ্যে পুরোটা সময় খেলতে পারাটাও সুখবর।

আগামী শনিবার হতে যাওয়া চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে লিগের গুরুত্বপূর্ণ লড়াইয়ে তারকা খেলোয়াড়দের ফিট রাখার ভাবনা ছিল বেশি। তাই অভিজ্ঞদ্রের বিশ্রাম দিয়ে কুলতুরালের বিপক্ষে দ্বিতীয় সারির দল নামান জিদান।

কোনোরকম অঘটনের শঙ্কা শুরুতেই উড়িয়ে দেয় রিয়াল। প্রথম মিনিটেই বাঁ-দিকের বাইলাইন থেকে ক্রস পেয়ে দলকে এগিয়ে দেন দিয়াস। ২৩তম মিনিটে দানি কারবাহালের ক্রসে হেড করে ব্যবধান দ্বিগুণ করেন প্রথম একাদশে ফেরা রদ্রিগেস।

৪২তম মিনিটে ডান দিক থেকে সতীর্থের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে জোরালো শটে নিজের দ্বিতীয় গোলটি করেন দিয়াস। বিরতির ঠিক আগে ব্যবধান কমান গনসালেস লুইজ।

দ্বিতীয়ার্ধের শুরুতে ইসকোর বদলি নামা জিদানের বড় ছেলে এনজু ৬৩তম মিনিটে নীচু শটে স্কোরলাইন ৪-১ করেন। আর ৮৭তম মিনিটে কাছ থেকে বল জালে পাঠিয়ে হ্যাটট্রিক পূরণের আনন্দে ভাসেন স্প্যানিশ ফরোয়ার্ড দিয়াস। ৯০তম মিনিটে স্প্যানিশ ডিফেন্ডার সেজার মর্গাদো ভুল করে নিজেদের জালেই বল পাঠান।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট