,

রাজশাহীকে ১৭ রানে হারাল বরিশাল

 

স্পোর্টস ডেস্ক : বিপিএলে আজ দিনের একমাত্র ম্যাচে মুখোমুখি হয় রাজশাহী কিংস ও বরিশাল বুলস।মিরপুর শেরে-ই বাংলায় টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৬১ রান সংগ্রহ করে বরিশাল বুলস। জবাবে ব্যাট করতে নেমে ৭ উইকেটে ১৪৪ রানে থেমে যায় রাজশাহীর ইনিংস। ফলে এ ম্যাচে ১৭ রানে জয়ের হাসি মুশফিকের বরিশাল।

toss1480596599

আগে ব্যাট করতে নেমে বরিশাল বুলসের ডেভিড মালান ৩৩ বলে ৬ চার ও ৩ ছক্কায় ৫৬ রান করেন। ৪৩ বলে ৪৩ রান করেন ফজলে মাহমুদ। অপরাজিত ২৯ রান করেন থিসারা পেরেরা।

বল হাতে রাজশাহী কিংসের মোহাম্মদ সামি, ফরহাদ রেজা ও মেহেদী হাসান মিরাজ ১টি করে উইকেট নেন।

জয়ের জন্য ১৬২ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুটা প্রত্যাশা অনুযায়ী না হলেও সামিত প্যাটেলের ব্যাটে জয়ের স্বপ্ন দেখছিল রাজশাহী। শুরুতেই ব্যক্তিগত ১৬ রানে সাজঘরে ফেরেন রাজশাহীর ওপেনার মুমিনুল হক। আরেক ওপেনার নুরুল হাসান করেন ১২ রান। রাজশাহীর হার্ডহিটার ব্যাটসম্যান সাব্বির রহমান মাত্র ৮ রান করেন রায়াদ এমিরিতের বলে ডেভিড মিলানের হাতে ধরা পড়েন।

তবে ৫১ বলে ৬২ রানের চমৎকার ইনিংসে রাজশাহীকে ভালোই টানেন সামিত প্যাটেল। ৭ চার ও ১ ছক্কায় ব্যক্তিগত সর্বোচ্চ এ ইনিংসটি সাজান তিনি। তবে প্যাটেলের আউটের পর আর জয়ের বন্দরে পৌছতে পারেনি রাজশাহী। শেষদিকে জেমস ফ্রাঙ্কলিন ১৮ রান করেন। আর ১১ রানে অপরাজিত ছিলেন রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি।

বল হাতে বরিশালের হয়ে রায়াদ এমিরেত সর্বোচ্চ ৩টি উইকেট নেন। এছাড়া একটি করে উইকেট নেন কামরুল ইসলাম রাব্বি, মনির হোসেন, এনামুল হক ও থিসারা পেরেরা।

এ জাতীয় আরও খবর

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ