,

পাকিস্তানকে ‘সহায়তা’ দিতে চান ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক :পাকিস্তানের অনিস্পন্ন সমস্যা নিরসনে ভূমিকা রাখতে চান নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজ শরিফের সঙ্গে বুধবার এক টেলিফোন আলাপে এ কথা বলেন নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প।এদিকে ট্রাম্পের কার্যালয় সূত্রের বরাতে তারা জানায়, পাকিস্তানের প্রধানমন্ত্রী নওয়াজের সঙ্গে দ্বিপাক্ষিক সম্পর্কের ব্যাপারে কার্যকর আলোচনা হয়েছে।

1ccc22e2f5e0b1edcadf830b0c5082c1-583fbba2b5559
তবে দুই পক্ষের কেউই জানায়নি, সুনির্দিষ্ট কোন বিষয়ে সহায়তা দিতে চেয়েছেন ট্রাম্প।
ডনের খবরে বলা হয়, টেলিফোনে কথোপকথনের সময় নওয়াজ বিজয়ের জন্য ট্রাম্পকে অভিনন্দন জানান। আর প্রধানমন্ত্রীর অফিসের দেওয়া বিবৃতির সূত্রে রয়টাস জানায়, নওয়াজ শরীফকে প্রেসিডেন্ট ট্রাম্প বলেছেন ‘তোমার বেশ সুনাম রয়েছে। তুমি এমন কিছু ইতিবাচক ভূমিকা রাখছ, যা সবক্ষেত্রেই দৃশ্যমান’।
নওয়াজের উদ্দেশে ট্রাম্প আরও বলেন, ‘সমস্যা শনাক্ত করে তা সমাধানের জন্য তুমি আমাকে ভূমিকা নিতে বললে সেটা করার জন্য আমি সবসময় তৈরী আছি। এতে আমি সম্মানিত বোধ করব। ব্যক্তিগত প্রচেষ্টায় সেই কাজ করার চেষ্টা করব।’
এর আগে প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার আগে ভারত ও পাকিস্তানের মধ্যে কাশ্মির ইস্যু সমাধানে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছিলেন ট্রাম্প।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট