,

শাপেকোয়েন্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করুন

স্পোর্টস ডেস্ক :ব্রাজিলের ক্লাব শাপেকোয়েন্স। ক্লাবটির ইতিহাসে এবারই প্রথম কোপা সুদামেরিকানা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছিল। তাদের প্রতিপক্ষ হিসেবে ফাইনালে উঠেছিল কলম্বিয়ার ক্লাব অ্যাটলেটিকো ন্যাসিওনাল।

chapecoense1480509120
ফাইনালের প্রথম লেগ খেলতে মঙ্গলবার তারা বলিভিয়া থেকে কলম্বিয়ার মেডেলিন যাচ্ছিল। কিন্তু ফাইনাল আর খেলা হয়নি তাদের। ৮১ জন যাত্রী নিয়ে বিমানটি বিধ্বস্ত হয়। তাতে ৬ জন বাদে বাকি সবাই প্রাণ হারান।

এই ঘটনায় গোটা ফুটবল বিশ্ব শোকে মুহ্যমান। ব্রাজিলে তিন দিনের শোক ঘোষণা করা হয়েছে। এই সময়ে দক্ষিণ আমেরিকার সব ধরনের ফুটবল স্থগিত করা হয়েছে। এমন সময় কলম্বিয়ার ক্লাব অ্যাটলেটিকো ন্যাসিওনাল কর্তৃপক্ষের কাছে শাপেকোয়েন্সকে ‘কোপা সুদামেরিকানা চ্যাম্পিয়ন্স লিগে’র চ্যাম্পিয়ন ঘোষণা করার আবেদন জানিয়েছে।

বিষয়টি অ্যাটলেটিকো ন্যাসিওনালের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে। ক্লাবটি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানায়, ‘অ্যাটলেটিকো ন্যাসিওনাল ‘কনমেবল’ (সাউথ আমেরিকান ফুটবল কনফেডারেশন) এর কাছে শাপেকোয়েন্সকে কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন ঘোষণা করার আবেদন জানিয়েছে। সকালে বিভিন্ন সংবাদ মাধ্যমে আমরা যে খবর শুনেছি সেটা শুনতে আমরা প্রস্তুত ছিলাম না। ব্যথায় আমরা কাতর। শোকে আমরা মুহ্যমান।

শাপেকোয়েন্সের দুর্ঘটনার বিষয়টি আমাদের আজীবন পীড়া দেবে। লাতিন আমেরিকা ও বিশ্ব ফুটবলে একটি দুঃখজনক বিষয় হয়ে থাকবে। যা কিছু ঘটেছে তার সবকিছুই অনাকাঙ্খিত। সে কারণেই আমরা ব্যাথাতুর। তারা সবাই ছিল ফুটবলার, টেকনিক্যাল স্টাফ, সাংবাদিক ও বিমানের ক্রু- তাদের চোখে অনেক স্বপ্ন ছিল। সে কারণেই আমরা অশ্রুসিক্ত। মানুষ হিসেবে আমরা খুবই ব্যথিত।

তারপরও প্রতিদ্বন্দ্বিতার বিষয়টি মাথায় রেখে আমরা অ্যাটলেটিকো ন্যাসিওনালের পক্ষ থেকে সবাইকে জানাতে চাই যে- আমরা কনকমবলের কাছে শাপেকোয়েন্সকে কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন ঘোষণা করার আবেদন জানিয়েছি। এটার মাধ্যমে তাদের বিদেহী আত্মাকে সম্মানিত করতে চাই। আমরা আমাদের অর্ঘ্য দিতে চাই। শাপেকোয়েন্স ২০১৬ কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন।’

অবশ্য কনমেবল এ বিষয়ে এখনো কোনো সাড়া দেয়নি। তবে সবার বিশ্বাস দুই-একদিনের মধ্যেই শাপেকোয়েন্সকে কনমেবলের পক্ষ থেকে কোপা সুদামেরিকানার চ্যাম্পিয়ন ঘোষণা করা হবে।

আজ বুধবার অ্যাটলেটিকোর বিপক্ষে ফাইনালের প্রথম লেগ খেলার কথা ছিল শাপেকোয়েন্সের। সেমিফাইনালে ২৫ নভেম্বর প্যারাগুয়ের ক্লাব কেরো পোর্তেনোকে হারিয়ে ফাইনালে উঠেছিল ন্যাসিওনাল। ২৪ নভেম্বর আর্জেন্টিনার ক্লাব সান লরেঞ্জোর সঙ্গে ড্র করে ফাইনালে ওঠে শাপেকোয়েন্স।

এ জাতীয় আরও খবর

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার