,

ট্রাম্প বার্ড

ধনকুবের ব্যবসায়ী ও বিতর্কিত রাজনীতিক হিসেবে খ্যাত মার্কিন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে নিয়ে খবরের শেষ নেই।তবে এবার এক পাখি আলোচনায় এসেছে ডোনাল্ড ট্রাম্পের বদৌলতে। ডোনাল্ড ট্র্যাম্পের ব্যক্তিত্বকে বিশ্বের অনেকে অপছন্দ করলেও, পাখিটিকে নিয়ে মুগ্ধ পুরো ইন্টারনেট দুনিয়া। যে কারণে চীনের হংজৌ সাফারি পার্কের এই পাখিটি দেখতে দর্শনার্থীদের উপচে পরা ভিড়। কারণ পাখিটির চুলের স্টাইল অবিকল যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের মতো! তাই রঙিন এই পাখিটিকে ‘ট্রাম্প বার্ড’ নামেও অভিহিত করছেন অনেকে।

trump1479563551
পাখিটির কেয়ারটেকার বলেন, ‘রঙিন প্রজাতির এই পাখিগুলোর মধ্যে ছোট্ট এই পাখি অনেক বেশি রঙিন এবং সুস্থ।’ এই কথাটি ঠিক যেন ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে তার ব্যক্তিগত চিকিৎসকের বক্তব্যের মতোই।

যাই হোক, পৃথিবী এখন দেখছে একটি পাখির সঙ্গে মার্কিন প্রেসিডেন্টের হেয়ার স্টাইলের অদ্ভুত মিল। এখন দেখার বিষয় হলো, ট্রাম্প বিষয়টি কীভাবে নেন। অনেকে অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে হোয়াইট হাউসে পাখিটিকে রাখার দাবি তুলেছেন।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ