,

অবশেষে জয় পেলো মাশরাফির কুমিল্লা

স্পোর্টস ডেস্ক :রাজশাহী কিংসকে ৩২ রানে হারিয়ে আসরের প্রথম জয়ের স্বাদ পেলো কুমিল্লা ভিক্টোরিয়ান্স।কুমিল্লার দেয়া ১৫৩ রানের টার্গেটে ব্যাট করতে নেমে সব কয়টি উইকেট হারিয়ে রাজশাহী কিংস।

image-6982
ব্যাটিংয়ে নেমে দলের পক্ষে সর্বোচ্চ ৫৩ রান করেন মুমিনুল হক। এছাড়া জুনায়েদ সিদ্দিকী ১০, সাব্বির রহমান ০, উমর আকমল ৩, নুরুল হাসান ৮, সামিত প্যাটেল ১২, অধিনায়ক ড্যারেন স্যামি ০, মেহেদি হাসান মিরাজ ৫, ফরহাদ রেজা ১,

এর আগে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৫২ রান করে কুমিল্লা ভিক্টোরিয়ান্স।

কুমিল্লা ভিক্টোরিয়ান্সের পক্ষে সর্ব্বোচ্চ ৪১ রান করেন নাজমুল হোসেন শান্ত। এছাড়াও ইমরুল কায়েস ৩৪, আহমেদ শেহজাদ ১১, মাশরাফি বিন মর্তুজা ১০, খালেদ লতিফ ৬, সোহেল তানভীর ১৫ ও রায়ান টেস ডেসকাটে ২১ রান করেন।

বল হাতে ফরহাদ রেজা ও মেহেদি হাসান মিরাজ ১টি করে উইকেট নিলেও অধিনায়ক ড্যারেন স্যামি রাজশাহী কিংসের পক্ষে ২টি উইকেট নেন। অন্যদিকে ওপেনার ইমরুল কায়েস রান আউট হয়েছেন।

সন্ধ্যায় চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে টস করেন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ও রাজশাহীর অধিনায়ক ড্যারেন স্যামি।

রাজশাহী আসরে এখন পর্যন্ত চার ম্যাচ খেলেছে। যেখানে তিন হারের বিপরীতে এক জয়ে সপ্তম অবস্থানে রয়েছে সাব্বির-মিরাজদের নিয়ে দলটি।

এদিকে বাজে সময় যাচ্ছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্সের। পাঁচ ম্যাচের সবগুলোতেই হেরেছে তারা।

কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ: খালেদ লতিফ, আহমেদ শেহজাদ, ইমরুল কায়েস, লিটন কুমার দাশ, সোহেল তানভির, মাশরাফি বিন মর্তুজা (অধিনায়ক), নাবিল সামাদ, মোহাম্মদ শরিফ, রায়ান টেন ডয়েসকাটে, নাজমুল হোসেন শান্ত, মোহাম্মদ সাফিউদ্দিন।

রাজশাহী কিংস একাদশ: মুমিনুল হক, জুনায়েদ সিদ্দিকী, সাব্বির রহমান, উমর আকমল, সামিত প্যাটেল, ড্যারেন স্যামি (অধিনায়ক), মেহেদি হাসান মিরাজ, নুরুল হাসান সোহান, ফরহাদ রেজা, আবুল হাসান, মোহাম্মদ সামি।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ