,

পরিণীতি চোপড়ার নতুন ছবি

parineeti-chopra-fat-picবিনোদন ডেস্ক : কারিনার মা হচ্ছেন—এই সংবাদে ‘গোলমাল’ ফ্রাঞ্চাইজির চতুর্থ কিস্তিতে নায়িকা নিয়ে ধোঁয়াশা ছিল। এবার নিশ্চিত হওয়া গেল ‘গোলমাল ফোর’ ছবির নায়িকা হিসেবে পরিণীতি চোপড়া থাকছেন।

রোহিত শেঠি পরিচালিত ‘গোলমাল’ ফ্রাঞ্চাইজি খুবই জনপ্রিয় ভারতীয় দর্শকদের কাছে। হাস্যরসাত্মক এই ফ্রাঞ্চাইজির প্রতিটি কিস্তিই জনপ্রিয়তায় যেমন সফল, তেমনি বক্স অফিসেও। আগের দুটি কিস্তি ‘গোলমাল টু’ ও ‘গোলমাল থ্রি’তে নায়িকা ছিলেন কারিনা কাপুর। কিন্তু কারিনা মা হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে চতুর্থ কিস্তি ‘গোলমাল ফোর’–এর কাস্টিং নিয়ে ঝামেলা বাধে। নাম আসতে থাকে বলিউডের হালের নায়িকাদের। এর মধ্যে ছিলেন আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর ও পরিণীতি চোপড়া। আবার শোনা যায়, কারিনা মা হওয়ার পরেও ফিরে আসতে পারেন চতুর্থ কিস্তিতে। এবার সব জল্পনা–কল্পনা কাটিয়ে নিশ্চিত হলো পরিণীতি চোপড়া নায়িকা হিসেবে থাকছেন।

আগামী বছরে ছবিটির শুটিং শুরু হওয়ার কথা। একই বছরের দিওয়ালিতে প্রযোজনা প্রতিষ্ঠান ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছে।

এ জাতীয় আরও খবর

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট

এনবিআরের নিয়োগে ঢাকা বিভাগের ১২ জেলা বাদ দেওয়ার অভিযোগ