,

কাশ্মীরে পাক-ভারত গোলাগুলিতে নারী-শিশুসহ ৮ জন নিহত

image2আন্তর্জাতিক ডেস্ক : জম্মু ও কাশ্মীরে নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় সাম্প্রতিক কালের সবচেয়ে বড় হামলা চালাল পাকিস্তান।

মঙ্গলবার ভোরবেলা থেকে সাম্বা জেলার রামগড় সেক্টর ও তার আপাশের এলাকায় মর্টার-সহ গুলিবর্ষণ করে পাক রেঞ্জার্স।

ভারতের সেনা সূত্রের বরাদ দিয়ে দেশটির গণমাধ্যমের খবরে বলা হয়, এ দিন দুপুর পর্যন্ত পাকিস্তান রেঞ্জার্স-এর মর্টার হানায় চার মহিলা ও দুই শিশুসহ নিহত হয়েছেন আট জন। আহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২২। গুলি ও মর্টার ছুড়ে পাক হামলা প্রতিরোধ করছেন বিএসএফ জওয়ানরাও।

সেনার মুখপাত্র মণীশ মেহতা বলেন, “পাক হামলার যোগ্য জবাব দেয়া হচ্ছে।”

আনন্দবাজারের খবরে বলা হয়, এ দিন ভোর সাড়ে ৫টা থেকেই নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তান। জম্মু ও কাশ্মীরের নৌশেরা ও রাজৌরি জেলায় বার বার গোলাবর্ষণ করে তারা।

ভারতীয় সেনাদের দাবি, কোনো রকম প্ররোচনা ছাড়াই এ দিন ১২০ মিলিমিটার মর্টার দিয়ে হামলা চালানো হয়েছে। পাশাপাশি, সাম্বা জেলার রামগড় সেক্টরে ভারতীয় সেনা চৌকি ছাড়াও আশপাশের গ্রামগুলো লক্ষ্য করে মর্টার ছুড়তে থাকে তারা।

অপরদিকে ভারতের এক পুলিশ কর্মকর্তা জানিয়েছেন, ভোর থেকেই নিয়ন্ত্রণরেখা বরাবর এলাকায় যথেচ্ছ গোলাবর্ষণ শুরু করে পাক রেঞ্জার্স। সাম্বা জেলায় বছর একুশের এক মহিলা নিহত হয়েছেন বলে জানিয়েছেন এসএসপি যোগিন্দর সিংহ।

অন্যদিকে, পানিয়ারি সেক্টরে নিহত দু’জন মহিলা। আর্নিয়ায় আহত হয়েছেন তিন গ্রামবাসী। পিন্ডি চক্র গ্রামে আহত হয়েছেন তিন জন গ্রামবাসী। তাদের গুরুতর জখম অবস্থায় স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ সূত্রের খবর, মর্টারের স্প্লিন্টারের আঘাতে জের্দা গ্রামে এক কিশোরী নিহত হয়েছে। পাক হামলার জবাবে বিএসএফ জওয়ানরাও গোলাবর্ষণ শুরু করেছেন বলে জানিয়েছেন এক সেনা কর্মকর্তা। এই সব এলাকা থেকে গ্রামবাসীদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়েছে।

এ পরিস্থিতিতে উপত্যকায় ১৭৪টি স্কুল বন্ধ করে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকার।

এর আগে গত রোববারও একইভাবে সংঘর্ষবিরতি চুক্তি লঙ্ঘন করে হামলা চালায় পাকিস্তান। বালাকোট জেলায় কোনো রকম প্ররোচনা ছাড়াই পাক হামলায় নিহত হন এক সেনা সদস্য।

বিএসএফ-এর ডিআইজি (জি) ধর্মেন্দ্র পারিখ বলেন, “পাকিস্তান রেঞ্জার্সের জওয়ানরা প্রথমে গুলি ছুড়তে থাকলেও সাড়ে ৬টা নাগাদ মর্টার হামলা শুরু করে। সাম্বা ও জম্মু জেলার যথাক্রমে রামগড় ও আর্নিয়া সেক্টরের চার-পাঁচ জায়গা থেকে ছড়িয়ে পড়ে হামলা চালায় তারা।”

পারিখের দাবি, ওই সব এলাকা দিয়ে পাক মদতে অনুপ্রবেশের চেষ্টাও করা হয়েছে। নতুন বার্তা

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে