,

সালমানকে ছাড়িয়ে ঐশ্বরিয়া

binodon69বিনোদন ডেস্ক : ঐশ্বরিয়া-সালমানের প্রেমকাহিনীর খবর কারও অজানা নয়। সেসব এখন পুরনো। অ্যাশের এখন সংসার আছে, বাচ্চা আছে। অন্যদিকে সালমান এখনও বলিউডের মোস্ট এলিজিবল ব্যাচেলর। দুজনের মুখ দেখাদেখি বন্ধ। বলিউডের দুই হার্টথ্রুব অভিনয়শিল্পীর নাম আবারও একসঙ্গে আলোচিত হলো মুক্তির আগেই আলোচিত এবং বিতর্কিত মুভি ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’ এর কারণে।

করণ জোহরের পরিচালনায় ঐশ্বরিয়া রাই বচ্চন অভিনীত ছবিটি এখন বক্স অফিসে ছক্কা হাঁকিয়ে চলছে। ছবিটি আদৌ মুক্তি পাবে কিনা তা নিয়েও সংশয় দেখা দিয়েছিল। ছবিতে পাকিস্তানি অভিনেতা ফাওয়াদ খানের উপস্থিতি থেকে শুরু করে রণবীর-ঐশ্বর্যের ঘনিষ্ঠ দৃশ্য, সব মিলিয়ে বিতর্কের শীর্ষে ছিল ছবিটি। কিন্তু সব বাধা পেরিয়ে মুক্তি পেয়েই দর্শকদের মন জয় করে নিল ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’।

আরও অবাক করা তথ্য হলো, ছবিটি দর্শকদের কাছে এতটাই জনপ্রিয় হয়ে উঠেছে যে, তা সালমান খানের ‘সুলতান’ ও পিছনে পড়ে গেছে!

এএনআই এর রিপোর্ট অনুযায়ী জানা গেছে, বক্স অফিস কালেকশনে সালমান খানের সুলতানকে হারিয়ে এগিয়ে গেছে রণবীর কাপুরের ‘অ্যায় দিল হ্যায় মুশকিল’। ওপেনিংয়েই ওভার বাউন্ডারি মেরে সুলতানের রেকর্ড ভেঙে দিয়েছে। ইউএস/কানাডায় ওপেনিং ডে-তে এই ছবির কালেকশন ৭ লাখ ডলার। যেখানে সুলতানের কালেকশন ছিল ৫ লাখ ডলার।

এ জাতীয় আরও খবর

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার

নেত্রকোণায় মুখোশধারীদের গুলিতে যুবক আহত

বাগেরহাটে ভাড়া বাসা থেকে প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

অনুমোদন ও অগ্নিনিরাপত্তা ছাড়াই চলছিল টুপটুপ রিসোর্ট