,

বৃহস্পতিবার দেশে ফিরছেন খালেদা, শোডাউনের প্রস্তুতি

 
নিজস্ব প্রতিবেদক : পবিত্র হজ পালন শেষে বৃহস্পতিবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এদিন বিকেল ৫টায় সৌদিয়া এয়ারলাইন্সের একটি বিমানে তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে। একই ফ্লাইটে বিএনপি চেয়ারপারসনের সঙ্গে সৌদি আরব যাওয়া তার উপদেষ্টা পরিষদের সদস্য এনামুল হক চৌধুরী, তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক শরীফ শাহ কামাল তাজ, একান্ত সচিব আবদুস সাত্তার, আলোকচিত্রী নুরুউদ্দিন আহমেদ ও গৃহকর্মী ফাতেমা বেগমও ফিরবেন।

dlkk_51538

এদিকে হজ পালন শেষে খালেদা জিয়া দেশে পৌঁছালে বিমানবন্দরে ব্যাপক শোডাউনের প্রস্তুতি নিয়েছে বিএনপি। এ উপলক্ষে দুদিন ধরে বিএনপি ঢাকা মহানগর এবং অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো দফায় দফায় সভা করেছে।

বৃহস্পতিবার বিমানবন্দরে বিএনপি নেত্রীকে স্বাগত জানানোর জন্য ঢাকা মহানগর বিএনপির প্রতিটি ওয়ার্ড থেকে শুরু করে কেন্দ্রীয় নেতা-কর্মীদের উপস্থিত থাকার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

পবিত্র হজ পালনের জন্য সৌদি আরবের বাদশা সউদ বিন আবদুল আজিজের আমন্ত্রণে রাজকীয় অতিথি হিসেবে সেখানে অবস্থান করছেন বিএনপি নেত্রী ও তার পরিবার। গত ৮ সেপ্টেম্বর ঢাকা থেকে খালেদা জিয়া ও লন্ডন থেকে তারেক রহমানসহ পরিবারের সদস্যরা জেদ্দায় যান।

এদিকে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে হজ পালন শেষে লন্ডন ফিরে যাবেন তার জ্যেষ্ঠ পুত্র তারেক রহমান, তারেকের স্ত্রী জোবাইদা রহমান, মেয়ে জাইমা রহমান এবং প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি।

এ জাতীয় আরও খবর

ডেঙ্গুতে মৃত্যু ৩০৩ ছাড়াল, এক দিনে হাসপাতালে ২১৯৩

গরুর মাংসের দাম ২৫০ টাকা করতে আইনি নোটিশ

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত