,

আশুলিয়ায় ৩২৩ পোশাকশ্রমিক ছাঁটাই

 
নিজস্ব প্রতিবেদক : সাভারের আশুলিয়ায় একটি তৈরি পোশাক কারখানায় প্রায় ৩২৩ জন শ্রমিককে ছাঁটাই করেছে মালিকপক্ষ। বুধবার সকালে বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়কের আশুলিয়ার ঘোষবাগ এলাকায় সোনিয়া সোয়েটার্স লিমিটেড কারখানায় এ ঘটনা ঘটে।সোনিয়া সোয়েটারের পরিচালক মাহাবুবুর রহমান বলেন, কারখানায় কাজ না থাকায় এসব শ্রমিককে ছাঁটাই করে কারখানার মূলফটকে নোটিশ টাঙ্গিয়ে দেয়া হয়েছে।

savar_51445

অন্যদিকে ছাঁটাইকৃত শ্রমিকদের দাবি, কাজ না থাকায় শ্রমিকদের বেসিকভাবে মাসে মাসে কয়েক হাজার করে টাকা দেয়ার কথা রয়েছে মালিকপক্ষের। কিন্তু মালিকপক্ষ আমাদেরকে কোনো সুযোগ সুবিধা না দিয়ে হঠাৎ ছাঁটাই করেছে।

এ ঘটনায় ছাঁটাইকৃত শ্রমিকরা সকাল ১১টায় আশুলিয়া প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন করবেন বলে জানিয়েছেন।

অন্যদিকে বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে দেয়ার দাবিতে আশুলিয়ার দোসাইদ এলাকায় রক নীটওয়্যার লিমিটেড কারখানার সামনে দ্বিতীয় দিনের মতো অবস্থান নিয়ে বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুব্ধ শ্রমিকরা। বকেয়া বেতন ও বন্ধ কারখানা খুলে না দিলে তারা কারখানার সামনে অবস্থানে থাকবেন বলে জানিয়েছেন।

যেকোনো অপ্রীতিকর ঘটনা এড়াতে কারখানা দুটির সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল