,

২৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ

sheikh-hasinaঅনলাইন ডেস্ক : জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশগ্রহণ শেষে আগামী ২৬ সেপ্টেম্বর দেশে ফিরলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে গণসংবর্ধনা দেবে আওয়ামী লীগ।

আজ মঙ্গলবার ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে দলের সম্পাদক মন্ডলীর এক সভা শেষে সংবাদ সম্মেলনে এ কথা জানান দলের সাধারণ সম্পাদক ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম।

তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন। এটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাংলাদেশের অর্জনগুলো তিনি বিশ্ববাসীর সামনে তুলে ধরবেন। এ জন্য আগামী ২৬ সেপ্টেম্বর বিকেল ৪টায় শাহজালাল বিমানবন্দর থেকে গণভবন পর্যন্ত প্রধানমন্ত্রীকে গণসংবর্ধনা দেওয়া হবে।

এছাড়াও আগামী ২৮ সেপ্টেম্বর প্রধানমন্ত্রীর জন্মদিনে সকালে আওয়ামী লীগের পক্ষ থেকে তাকে ফুলেল শুভেচ্ছা জানানো হবে এবং বিকেল ৩টায় রাজধানীর খামারবাড়ীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে আলোচনা সভা করা হবে।’

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কানাডাও সফর করেছেন, যা খুবই গুরুত্বপূর্ণ ছিল। কারণ সেখানে নূর হোসেন নামে বঙ্গবন্ধুর একজন হত্যাকারী অবস্থান করছে। ওই সফরে কানাডার প্রধানমন্ত্রীর সঙ্গে শেখ হাসিনার গুরুত্বপূর্ণ আলোচনা হয়েছে।

এছাড়াও আইসিটি খাতে প্রধানমন্ত্রীর ছেলে সজীব ওয়াজেদ জয়ের পুরস্কারপ্রাপ্তি নিয়েও পরবর্তী সময়ে সংবর্ধনার আয়োজন করা হবে বলেও জানান সৈয়দ আশরাফ।

সভায় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, সাংগঠনিক সম্পাদক বি এম মোজাম্মেল হক, আ ফ ম বাহাউদ্দিন নাছিম, খালিদ মাহমুদ চৌধুরী ও আবু সাঈদ আল মাহমুদ স্বপন, কৃষি ও সমবায় বিষয়ক সম্পাদক ড. আব্দুর রাজ্জাক, আইন বিষয়ক সম্পাদক আব্দুল মতিন খসরু, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক স্থপতি ইয়াফেস ওসমান, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক ফরিদুন্নাহার লাইলী, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন ও এনামুল হক শামীম প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে