,

একটানা ১৫ দিন অনুপস্থিত থাকলে আবাসিক সুবিধা বাতিল

islamic_universityনিউজ ডেস্ক : ইসলামী বিশ্ববিদ্যালয়ের কোনো আবাসিক শিক্ষার্থী একটানা ১৫ দিন অনুপস্থিত থাকলে তার আবাসিক সুবিধা বাতিল করা হবে। আজ মঙ্গলবার সকাল ১০টায় হল প্রাধ্যক্ষ পরিষদের এক জরুরি সভায় এমন সিদ্ধান্ত হয়।

সভা সূত্রে জানা গেছে, সভায় আবাসিক হলগুলোর প্রাধ্যক্ষরা উপস্থিত ছিলেন। সভায় আবাসিক সুবিধা বাতিলসংক্রান্ত ওই সিদ্ধান্ত হয়। এ ছাড়া অন্য সিদ্ধান্তগুলো হলো সংশ্লিষ্ট হলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট শিক্ষার্থী ব্যতীত অন্য কোনো শিক্ষার্থী হলে থাকতে পারবেন না। আবাসিক শিক্ষার্থীদের বাইরেও শিক্ষার্থীদের বিশেষ আবাসিক-সুবিধা দেওয়া হবে।

এতে যেসব শিক্ষার্থী দূরবর্তী এলাকা থেকে এসেছেন, তাঁরা আবাসিক হলে অন্যের আসনে ‘ডাবলিং’ (এক আসনে দুজন করে) করে থাকতে পারবেন। তবে এ জন্য নির্দিষ্ট ফি জমা দেওয়ার মাধ্যমে হল প্রশাসন কর্তৃক অনুমোদিত নির্ধারিত ফরমে আবেদন করতে হবে। তা ছাড়া সব আবাসিক শিক্ষার্থীকে পরিচয়পত্রে হলের রুম নম্বর ও জাতীয় পরিচয়পত্রের নম্বর অন্তর্ভুক্ত করা হবে, যাতে সহজেই কোনো শিক্ষার্থীর সব তথ্য পাওয়া যায়।

আবাসিক হল প্রাধ্যক্ষ পরিষদের সভাপতি মিজানুর রহমান বলেন, বর্তমানে জঙ্গিবিরোধী অভিযানের অংশ হিসেবে আমরা এ সিদ্ধান্ত নিয়েছি।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল