,

ভারতের সেনা ঘাঁটিতে হামলায় শেখ হাসিনার নিন্দা

নিজস্ব প্রতিবেদক : ভারতের একটি সামরিক ঘাঁটিতে সন্ত্রাসী হামলায় সেনা সদস্য হতাহতের ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।কাশ্মিরের উড়িতে গত ১৮ সেপ্টেম্বর সেনা ঘাঁটিতে এই সন্ত্রাসী হামলায় ১৭ সেনা সদস্য নিহত এবং অনেকে আহত হয়।

pmmd_51412
প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে পাঠানো এক বার্তায় বাংলাদেশ সরকার ও জনগণের পক্ষে এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে হতাহত সেনা সদস্যের পরিবারের সদস্যদের প্রতি সহানুভূতি প্রকাশ করেন। তিনি বার্তায় ভারতের সশস্ত্র বাহিনীর আহত সেনা সদস্যদের দ্রুত আরোগ্য কামনা করেন।

বার্তায় বলা হয়, বাংলাদেশ যে কোনো ধরনের সন্ত্রাসবাদের তীব্র নিন্দা জানায়। বাংলাদেশ সন্ত্রাসবাদের বিরুদ্ধে ’জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করে। এতে বলা হয়, বাংলাদেশ ঘনিষ্ট বন্ধু এবং প্রতিবেশী রাষ্ট্র হিসাবে যে কোনো সংকটময় মুহূর্তে ভারতের পাশে থাকবে।বার্তায় আরো বলা হয়, আমরা এই অঞ্চল থেকে সীমান্ত্র সন্ত্রাস নির্মূলে আমাদের অভিন্ন প্রচেষ্টায় এক সঙ্গে কাজ করে যাব।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে