,

তনু হত্যার বিচার নিয়ে সংশয়

 
নিজস্ব প্রতিবেদক : কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী সোহাগী জাহান তনু হত্যার বিচার আদৌ হবে কিনা সেটি নিয়ে সংশয় প্রকাশ করেছে নিহতের পরিবার।মঙ্গলবার তনু হত্যাকাণ্ডের ছয়মাস পূর্ণ হলেও এখনো পর্যন্ত কোন অপরাধীকে ধরতে পারেনি পুলিশ। নিহত তনুর বাবা ইয়ার হোসেন অভিযোগ করেন, তনু হত্যাকাণ্ড ধামাচাপা দেবার চেষ্টা চলছে।

55571

হোসেন বলেন, ” আশা একটাই যদি আল্লাহ বিচার করে। সবাই দেখতেছে। কী আর বলবো? গরীবের তো কোন বিচার নাই।” তনু হত্যাকাণ্ডের তদন্ত কোন দিকে যাচ্ছে এবং কোন অগ্রগতি আছে কিনা সে বিষয়ে তারা পুরোপুরি অন্ধকারে। তনু হত্যাকাণ্ডের পর বিচারের দাবীতে বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জোরালো আন্দোলন করলেও কিছুদিন পরেই তা স্তিমিত হয়ে যায়।

তদন্তকারী কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন শেষে বলেছিলেন, তনু হত্যাকাণ্ড পরিকল্পিত বলেই তাদের কাছে মনে হয়েছে। কুমিল্লা সেনানিবাস এলাকায় যেখান থেকে সোহাগী জাহান তনুর মৃতদেহ উদ্ধার করা হয়েছিল, সিআইডি দল সেই এলাকা ঘুরে দেখার পাশাপাশি বিভিন্ন লোকজনের সাথেও কথা বলেছিল।

কুমিল্লা সেনানিবাসে বসবাসকারী তনুর পরিবারের সাথে পরিচিতদের সাথেও কথা বলেছিল সিআইডি। কিন্তু এরপর সে তদন্তের অগ্রগতি কতটা হয়েছে সেটি এখনো জানা যায়নি। এমন অবস্থায় তনুর বাবা ইয়ার হোসেন শুধু হতাশাই প্রকাশ করছেন। তনুর বাবার সাথে যখন কথা হচ্ছিল তখন টেলিফোনের অপরপ্রান্তে তিনি কান্নায় ভেঙ্গে পড়েন।

হোসেন বলে, “আমি কোথায় গেলে শান্তি পাব? আল্লাহ ছাড়া কেউ জানে না।” তনু হত্যাকাণ্ডের বিচারের দাবীতে যারা আন্দোলন করেছিলেন তাদের মধ্যেও চরম হতাশা দেখা যাচ্ছে। তাদের অনেকেই এখন আর তনু হত্যার বিচারের আশা করছেন না। বিচারের দাবীতে আন্দোলনকারীদের মধ্যে ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ছাত্র শরীফ আহমেদ। তিনি আংশকা করছেন তনু হত্যার ‘সঠিক বিচার’ পাওয়া যাবেনা।

তনু হত্যাকাণ্ডের বিষয়টিকে তিনি সাংবাদিক দম্পতি সাগর-রুনি হত্যাকাণ্ডের সাথে তুলনা করছেন। আহমেদ আংশকা করেন, সাগর-রুনি হত্যাকাণ্ডের তদন্তের ফলাফল যেমন আজ পর্যন্ত কেউ জানতে পারেনি, তেমনটি হয়তো ঘটতে যাচ্ছে তনু হত্যাকাণ্ডের তদন্তের ক্ষেত্রে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে