,

সর্বাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে: রাষ্ট্রপতি

নিজস্ব প্রতিবেদক : সরকারের একার পক্ষে দেশের শতভাগ মানুষের স্বাস্থ্য সেবা নিশ্চিত করা সম্ভব নয় উল্লেখ করে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, ইতোমধ্যে বেসরকারি খাতে বেশ কয়েকটি আধুনিক ও উন্নতমানের হাসপাতাল প্রতিষ্ঠিত হয়েছে। এসব হাসপাতালে সর্বাধুনিক চিকিৎসাও দেয়া হচ্ছে। এতে চিকিৎসার জন্য বিদেশগামী লোকের সংখ্যা কমে আসছে। তাই আমাদেরকে সর্বাধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করতে হবে।

 

%e0%a6%b0%e0%a6%be%e0%a6%b7%e0%a7%8d%e0%a6%9f%e0%a7%8d%e0%a6%b0%e0%a6%aa%e0%a6%a4%e0%a6%bf-%e0%a6%b9%e0%a6%93%e0%a7%9f%e0%a6%be%e0%a6%b0-%e0%a6%aa%e0%a6%b0-%e0%a6%86%e0%a6%ae%e0%a6%be
মঙ্গলবার বিকেলে বাংলাদেশ সোসাইটি অব কার্ডিওভাসকুলার ইন্টারভেনশন (বিএসসিআই) এর জাতীয় বৈজ্ঞানিক সম্মেলনে তিনি এসব কথা বলেন।
আবদুল হামিদ বলেন, আমাদের একটা কথা মনে রাখতে হবে যে, এ দেশের অনেক মানুষেরই উন্নত চিকিৎসা সেবা নেয়ার মতো সামর্থ্য নেই। তাই তাদের জন্য কম খরচে উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে।

তিনি বলেন, যে উন্নয়ন সাধারণ মানুষের কল্যাণে আসে না বা সামর্থ‌্যের অভাবে ভোগ করতে পারে না, তা কখনোই সার্বজনীন হতে পারে না। তাই স্বাস্থ্যখাতের উন্নয়ন হতে হবে চাহিদাভিত্তিক; জনগণের সামর্থ‌্যের সাথে সঙ্গতিপূর্ণ ও আধুনিক প্রযুক্তিনির্ভর।

সমাজের প্রতি চিকিৎসকদের দায়বদ্ধতার কথা উল্লেখ করে আবদুল হামিদ বলেন, আপনার অনেক কষ্ট করে ও ত্যাগের বিনিময়ে ডাক্তার হয়েছেন এবং আজকের অবস্থানে পৌঁছেছেন। কিন্তু এ অবস্থানে পৌঁছতে সাধারণ মানুষের অবদানও কিন্তু কম নয়। তাই সমাজের প্রতি আপনাদের যথেষ্ট দায়বদ্ধতা আছে। আর সেই দায়বদ্ধতা থেকেই সাধারণ মানুষ যাতে চিকিৎসা সেবা থেকে বঞ্চিত না হয় সেদিকে বিশেষ খেয়াল রাখতে হবে।

রাষ্ট্রপতি প্রতি সপ্তাহে বা মাসে অন্তত একদিন প্রত‌্যন্ত গ্রামের মানুষকে চিকিৎসা দিতে বিশেষজ্ঞ চিকিৎসকদের প্রতি আহ্বান জানান।

হৃদরোগ বিশেষজ্ঞদের এই সম্মেলনে রাষ্ট্রপতি এই রোগ এড়াতে স্বাস্থ্যকর জীবনযাত্রা মেনে চলা, ধূমপান ত‌্যাগ করা, কায়িক পরিশ্রম ও নিয়মিত ব্যয়াম করার উপর জোর দেন।

বিএসসিআইর সভাপতি অধ্যাপক আফজালুর রহমানের সভাপতিত্বে সম্মেলনে আরো বক্তব্য দেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের সভাপতি মাহমুদ হাসান, মহাসচিব এম ইকবাল আর্সলান, বিএসসিআই এর মহাসচিব কায়সার নাসরুল্লাহ খান প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে