,

শিক্ষার্থী না চিনলে এমপিও বাতিল : শিক্ষামন্ত্রী

 

নিজস্ব প্রতিবেদক : শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, কোনো শিক্ষক যদি তার প্রতিষ্ঠানের শিক্ষার্থীকে না চেনেন তবে ওই স্কুলের এমপিও বাতিল করা হবে।মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিকেল কলেজের (রামেক) ডা. কাইসার রহমান চৌধুরী অডিটরিয়ামে জঙ্গিবিরোধী এক সভায় প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী এ কথা বলেন।

nahid20160225093740

মন্ত্রী বলেন, ‘অধিক সংখ্যক শিক্ষার্থী ভর্তির করানোর জন্য মন্ত্রণালয়ে ছুটবেন, আমাদের কর্মকর্তাদের নাজেহাল করবেন, আর শিক্ষার্থীর চেহারা চিনবেন না এমন হতে দেওয়া হবে না। শিক্ষার্থী না-চেনা শিক্ষকের চাকরিও সরকারিকরণ হতে দেওয়া হবে না। তার শিক্ষক হওয়ার কোনো যোগ্যতা নেই।’

শিক্ষামন্ত্রী আরো বলেন, আপনার শিক্ষার্থীকে আপনাকেই চিনে রাখতে হবে। তার সব বিষয়ের খোঁজ রাখতে হবে। আপনার প্রতিষ্ঠানে কোনো শিক্ষার্থী ১০ দিনের বেশি অনুপস্থিত থাকলে তার অভিভাবকের সঙ্গে কথা বলতে হবে। অভিভাবক যদি নিশ্চিত করেন ওই শিক্ষার্থী নিখোঁজ তবে তার ব্যাপারে প্রশাসনকে জানাতে হবে।

তিনি আরো বলেন, ‘অনেকেই দেশের মাদ্রাসাগুলোর নামে অপপ্রচার চালায়। তারা বলে, মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা। কিন্তু না, মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা নয়। মাদ্রাসা ইসলামি শরিয়াহভিত্তিক আদর্শ শিক্ষা প্রতিষ্ঠান। সাম্প্রতিক সময়ে দেশে যেসব জঙ্গি হামলা হয়েছে, তার প্রায় সবগুলোর সঙ্গে নামি-দামি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা জড়িত। দু’একজন মাদ্রাসাপড়–য়া শিক্ষার্থী জঙ্গি হতে পারে। তাই বলে ‘মাদ্রাসা জঙ্গি তৈরির কারখানা’ এ কথা বলা যাবে না। মাদ্রাসার নামে অপপ্রচার চালানো যাবে না। যারা জঙ্গি হচ্ছে, তাদের ইসলামের অপব্যাখ্যা দিয়ে জঙ্গিবাদে উদ্বুদ্ধ করা হচ্ছে। অথচ মাদ্রাসায় ইসলামের সঠিক শিক্ষা দেওয়া হয়।

‘শিক্ষার উন্নত পরিবেশ, জঙ্গিবাদমুক্ত শিক্ষাঙ্গন’ শীর্ষক এ সভার আয়োজন করে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড। এতে রাজশাহী বিভাগের সব শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা অংশ নেন।

সভায় সভাপতিত্ব করেন রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবুল কালাম আজাদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে অন্যদের মধ্যে বক্তব্য দেন, রাজশাহী-২ (সদর) আসনের এমপি ফজলে হোসেন বাদশা, শিক্ষা মন্ত্রণালয়ের সচিব সোহরাব হোসেন, অতিরিক্ত সচিব এসএম এহসান কবীর ও চৌধুরী মুফাদ আহমেদ, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর শামসুল হুদা, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান মাহবুবুর রহমান, রাজশাহী বিভাগীয় কমিশনার (ভারপ্রাপ্ত) মনির হোসেন, জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন প্রমুখ।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে