,

সাভারে আদিবাসীর বাড়ি দখলের চেষ্টা হাউজিং কোম্পানির

 

নিজস্ব প্রতিবেদক : সাভারে জোরপূর্বক আদিবাসী সংখ্যালঘু (বুনুয়া)দের বসতবাড়ি দখলের চেষ্টা করেছে একটি হাউজিং কোম্পানি। বসত বাড়ি ছেড়ে দিয়ে চলে যেতে তাদেরকে উচ্ছেদের নোটিসও দিয়েছে ওই হাউজিং কোম্পানি।মঙ্গলবার সকালে সাভারের বিরুলিয়া ইউনিয়নের মৌস্তাপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে।

aadibasi_51311

বিরুলিয়া ইউনিয়নের মৌস্তাপাড়া আদিবাসী বহুমুখী কল্যাণ সমিতির সভাপতি পরিমল বাবু জানায় তাদের পূর্বপুরুষসহ তারা মৌস্তাপাড়া এলাকায় দেড়শ বছর ধরে ৬০টি পরিবার বসবাস করে আসছে। তাদেরকে ওই এলাকায় বসবাস করার জন্য ওই জমি দেন তখনকার আগেরকার মানুষ নবাব বাহাদুর। পরে তাদের ওই জমির পাশে ২০০৪ সালে ৪৪ বিঘা জমি কেনেন দক্ষিণা সিটি হাউজিং কোম্পানির মালিক কর্নেল (অব.) আজম খান ও তার স্ত্রী মনা হক।

কয়েক দিন ধরে ওই জমি তাদের দাবি করে আজম খানের পক্ষে ভাড়াটে সন্ত্রাসীরা দখলের চেষ্টা চালায়। এতে তারা বাধা দিলে সন্ত্রাসীরা আদিবাসী সংখ্যালঘুদের হত্যার হুমকি ধামকি দেয়।

আদিবাসীদের ওই জমির মধ্যে রয়েছে দুর্গা মন্দির, কালি মন্দির ও একটি কমিউনিটি সেন্টার। সরকারের পক্ষ থেকে ওই আদিবাসীদের প্রত্যেক মাসে মাসে সাহায্য দেয়া হয়।

এদিকে কয়েকদিন আগে ওই ৬০টি আদিবাসী পরিবারকে ওই এলাকা থেকে চলে যেতে নোটিশ দিয়েছে হাউজিং কোম্পানিটি। ইতিমধ্যে তাদের ওই বাড়িঘরের বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দিয়েছে কোম্পানিটি। খাওয়ার পানি আনতে প্রায় আধা কিমি যেতে হয় তাদের। সন্ত্রাসীরাদের হুমকি ধামকিতে মানবেতর জীবনযাপন করছে তারা।

আজ মঙ্গলবার সকালে তাদের বসত বাড়ির পাশে কিছু অংশ দখল করে প্রাচীর নির্মাণ করছেন দক্ষিণা সিটির শ্রমিকরা। এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। এ সময় আদিবাসী সংখ্যালঘুরা তাদের জমি যেন দখল করতে না পারে সেজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে আহবান জানান।

এলাকাবাসী জানান, সাভার উপজেলা যুবলীগের সভাপতি সেলিম মন্ডলের সাহায্য নিয়ে দক্ষিণা সিটির মালিক তাদের বসতবাড়ি দখল করার চেষ্টা করছেন। বাধা দিলে যুবলীগের সভাপতি বিভিন্ন মিথ্যা মামলায় উল্টো ফাঁসানোর হুমকি দেন তাদেরকে।

বিরুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান সুজন জানিয়েছেন জমি দখলে কোন কিছুতেই থামানো যাচ্ছে না হাউজিং কোম্পানির ভূমিদস্যুদের। প্রতিনিয়ত বিভিন্ন কোম্পানি ও ব্যক্তি মালিকানার নামে নাম মাত্র মূল্যে জমি ক্রয় করে সাইনবোর্ড টাঙ্গিয়ে দখল করে নিচ্ছে শত শত একর জমি। বালু দিয়ে ভরাট করছে সরকারি খাল বিলও।

এদিকে দক্ষিণা সিটির কর্মকর্তারা সাংবাদিকদের সাথে কোন প্রকার কথা বলতে রাজি হননি।

এ বিষয়ে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু নাসের বেগ জানিয়েছেন তদন্ত করে ওই হাউজিং কোম্পানির বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল