,

ইভটিজিং প্রতিরোধে কঠোর ব্যবস্থা: শিক্ষামন্ত্রী

নিজস্ব প্রতিবেদক : ইভটিজিং প্রতিরোধে কঠোর ব্যবস্থা গ্রহণের জন্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ সংশ্লিষ্টদের প্রতি আহবান জানিয়েছেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ।আজ সোমবার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এক বৈঠকে সভাপতির বক্তৃতায় এ কথা বলেন তিনি। সব শিক্ষাপ্রতিষ্ঠানসহ দেশের সর্বত্র ইভটিজিং প্রতিরোধে করণীয় বিষয় নির্ধারণে এ বৈঠকের আয়োজন করা হয়।

1440343030_4640

তিনি বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে এমনকি শহর এলাকাতেও স্কুল-কলেজগামী ছাত্রীদের উত্ত্যক্তকারী ও তাদের ওপর সন্ত্রাসীদের হামলার ঘটনা অভিভাবকদের বিচলিত করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যাতায়াতসহ ছাত্রীদের চলা-ফেরায় সর্বাত্মক নিরাপত্তা বিধানে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।পিতা-মাতা এবং অভিভাবকগণ মেয়েদের শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠিয়ে ভয়াবহ মানসিক দুশ্চিন্তায় থাকেন জানিয়ে তিনি বলেন, অসহনীয় পরিস্থিতিতে অনেকক্ষেত্রে মেয়েদের লেখাপড়া বন্ধ করে দেয়ার খবরও পাওয়া যায়। পত্র-পত্রিকায় এখনো সন্ত্রাসীদের হাতে ছাত্রী লাঞ্চনার খবর আমাদের উদ্বিগ্ন করে।
নারী শিক্ষা বিস্তারে সরকারের বিভিন্ন কর্মসূচি ফলপ্রসূ করতে সমাজ থেকে ছাত্রী লাঞ্ছনা পুরোপুরি নির্মূল করতে হবে জানিয়ে তিনি আরও বলেন, কেবল আইনের মাধ্যমে এ ধরণের সামাজিক ব্যাধির প্রতিকার সম্ভব নয়। এজন্য প্রয়োজন ইভটিজিং বিরোধী ব্যাপক সামাজিক সচেতনতা ও সামাজিক প্রতিরোধ।শিক্ষার্থী, শিক্ষক, জনপ্রতিনিধি, শিক্ষাপ্রতিষ্ঠান পরিচালনা কমিটির সদস্যসহ সচেতন জনসাধারণ এক্ষেত্রে কার্যকর ভূমিকা রাখতে পারে বলেও তিনি উল্লেখ করেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে