,

প্রধানমন্ত্রীর গাড়ি বহরে গ্রেনেড হামলার আসামি গ্রেফতার

 

নিজস্ব প্রতিবেদক : ২০০৪ সালে সিলেটে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে গ্রেনেড বিস্ফোরণ মামলার অন্যতম আসামি হরকাতুল জিহাদ বাংলাদেশের (হুজি) সদস্য আবু ওবায়দা হারুনকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)।সোমবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ফেনী শহরের ট্রাংক রোড় এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

arrest_51283

আবু ওবায়দা হারুন ফেনীর সোনাগাজী উপজেলার চর ছান্দিয়া ইউনিয়নের আবু তৈয়ব প্রকাশ মাওলানা গোলাম কিবরিয়ার ছেলে।

ফেনী গোয়েন্দা পুলিশের পরিদর্শক (ওসি) আবুল কালাম আজাদ জানান, গ্রেফতারকৃত আবু ওবায়দা হারুন ২০০৪ সালে সিলেটে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার গাড়ি বহরে গ্রেনেড বিস্ফোরণ মামলার অন্যতম আসামি। এছাড়াও তার বিরুদ্ধে সোনাগাজী থানায়, দুইটি হত্যা, একটি বিস্ফোরণসহ সাতটি মামলা রয়েছে। দীর্ঘদিন পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালতক ছিল আবু ওবায়দা। তাকে জিজ্ঞাসাবাদ শেষে আগামীকাল আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হবে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল