,

‘সরকার জঙ্গিবাদ দমনের নামে বিএনপি দমনে ব্যস্ত’

 
নিজস্ব প্রতিবেদক : সরকার জঙ্গিবাদ দমনের নামে বিএনপি দমনে ব্যস্ত বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। তিনি বলেন, বিএনপি উগ্রবাদ ও জঙ্গিবাদের বিরুদ্ধে অবস্থান নিয়েছে। অতীতেও বিএনপি সরকার জঙ্গিদের গ্রেফতার করে বিচারের ব্যবস্থা করেছে। কিন্তু সরকার জঙ্গিবাদ দমনের নামে বিএনপি দমনে ব্যস্ত।সোমবার রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এই অভিযোগ করেন।

bnp_51254

নজরুল ইসলাম বলেন, সরকার জঙ্গিবাদ নির্মূলে আন্তরিক নয়। যদি আন্তরিক থাকতো তাহলে সবাইকে নিয়ে জাতীয় ঐক্য গঠন করে সন্ত্রাস প্রতিরোধ করতো। সন্ত্রাস নির্মূল সরকার বা বিএনপির একার পক্ষে সম্ভব নয়।তিনি বলেন, আওয়ামী লীগের নেতাকর্মীদের দিয়ে সন্ত্রাসবিরোধী কমিটি গঠন করে বিএনপিসহ বিরোধী দলের নেতাকর্মীদের গ্রেফতার করে নির্যাতন করা হচ্ছে।

বিএনপির এই নেতা বলেন, নিত্য প্রয়াজনীয় জিনিসপত্রের দাম লাগামহীন। সরকার দলীয় লোকদের চাঁদাবাজির কারণে এবারের ঈদ কেটেছে নিরানন্দ। সরকার নির্বিকার। সরকার দেশ পরিচালনায় ব্যর্থ।নজরুল ইসলাম বলেন, মানুষের মৌলিক অধিকার না থাকায় উগ্রবাদ ও জঙ্গিবাদ মাথাচারা দিয়ে উঠেছে। একটি সুষ্ঠ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের সরকার প্রতিষ্ঠিত হলে উগ্রবাদ ও জঙ্গিবাদ প্রতিরোধ করা সম্ভব।

সংবাদ সম্মেলনে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু, সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্সসহ সাংগঠনিক সম্পাদক আব্দুস সালাম আজাদ, এম আউয়াল খান, দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু, মুনির হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল