,

দেড় কোটি ডলার ফেরত দিল ফিলিপাইন

 
নিজস্ব প্রতিবেদক : বাংলাদেশ ব্যাংক থেকে চুরি হওয়া রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলারের মধ্যে ১ কোটি ৫২ লাখ ৫০ হাজার ডলার ফেরত দিয়েছে ফিলিপাইন। এই অর্থ সোমবার বাংলাদেশ ব্যাংকের অ্যাকাউন্টে যোগ হয়।খবরটি নিশ্চিত করেছে বাংলাদেশ ব্যাংকের আর্থিক গোয়ান্দা ইউনিটের একটি সূত্র। সোমবার বিকেল ৫টায় এ বিষয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলে সূত্রটি জানায়।

bbbbb_51253

গত ফেব্রুয়ারিতে সুইফট মেসেজিং সিস্টেমের মাধ্যমে ভুয়া বার্তা পাঠিয়ে ফেডারেল রিজার্ভ ব্যাংক অব নিউ ইয়র্কে রক্ষিত বাংলাদেশের রিজার্ভের আট কোটি ১০ লাখ ডলার ফিলিপিন্সে সরিয়ে নেয়া হয়, যাকে বিশ্বের অন্যতম বৃহৎ সাইবার চুরির ঘটনা বলা হচ্ছে।

চুরির ঘটনাটি বাংলাদেশের মানুষ জানতে পারে ঘটনার এক মাস পর, তাও ফিলিপিন্সের একটি পত্রিকার খবরের মাধ্যমে। বিষয়টি চেপে রাখায় সমালোচনার মুখে গভর্নরের পদ ছাড়তে বাধ্য হন ড. আতিউর রহমান। এছাড়া কেন্দ্রীয় ব্যাংকের শীর্ষ পর্যায়েও বড় ধরনের রদবদল আনা হয়।

ওই ঘটনা তদন্তে সাবেক গভর্নর মোহাম্মদ ফরাসউদ্দিনকে প্রধান করে গঠিত তদন্ত কমিটি গত ৩০ মে সচিবালয়ে অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন হস্তান্তর করেন। প্রতিবেদনটি আগামী ২২ সেপ্টেম্বর আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হবে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল