,

চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলি, বাংলাদেশি ব্যবসায়ী আহত

bffsচাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার তেলকুপি সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফর গুলিতে মো.আবির আলী নামে এক বাংলাদেশি গরু ব্যবসায়ী আহত হয়েছেন।তার অবস্থা আশঙ্কাজনক।

রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে এ ঘটনা ঘটে।

আহত আবীর উপজেলার তেলকুপি লম্বাপাড়া গ্রামের আব্দুল লতিফের ছেলে।

আহত আবিরের ভাই আব্দুর রশিদ জানান, আবিরসহ কয়েকজন বিকালে ভারতে গরু আনার জন্য বাড়ি থেকে বের হয়। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে তেলকুপি সীমান্তে গেলে বিএসএফ তাদের লক্ষ করে গুলি ছোড়ে। এতে আবির গুরুতর আহত হয়।

তবে,চাঁপাইনবাবগঞ্জ ৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আবুল এহসান জানান, তেলকুপি সীমান্তে তারকাটা কাটার সময় ভারতের ২৪ বিএসএফ ব্যাটালিয়নের গোপালনগর ক্যাম্পের জোয়ানরা গুলি চালালে আবির আহত হয়।

এদিকে,আহত আবিরকে স্থানীয়রা দ্রুত উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসে। তবে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় কর্তব্যরত চিকিৎকসরা তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল