,

‘পরকীয়া’ সাজিয়ে প্রবাসীর স্ত্রী ও কথিত প্রেমিককে ন্যাড়া!

153960_158ফেনী প্রতিনিধি : ফেনীর সোনাগাজী উপজেলার চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামে ‘কথিত’ পরকীয়ার অভিযোগে এক গৃহবধূ এবং অপর একজনের মাথা ন্যাডা ও জুতার মালা পরিয়ে নির্যাতন চালানো অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় শনিবার রাতে স্থানীয় ইউপি চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ভুট্টোকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার বিকালে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে।

পুলিশ, এলাকাবাসী ও নির্যাতিতা সূত্র জানায়, চরদরবেশ ইউনিয়নের চরসাহাভিকারী গ্রামের সামছুল হক সর্দার বাড়ির আবুধাবিপ্রবাসী ইসমাইল হোসেনের স্ত্রী ছকিনা আক্তার লাভলীর (৩০) সাথে পাশের বলি বাড়ির সাহাব উদ্দিন ছেলে নুর আমিনের (৩২) টাকার লেনদেন ছিল। টাকার লেনদেনকে ‘কথিত’ পরকীয়া সাজিয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টু ও তার কয়েকজন সহযোগী শুক্রবার বিকালে উভয়কে বাড়ি থেকে ডেকে টেনে-হেঁচড়ে কিল-ঘুষি দিয়ে মাঝি বাড়ি মসজিদের সামনে নিয়ে যান।

এসময় ভুট্টুসহ তার লোকজন তাদের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করেন। দাবিকৃত চাঁদা না দিলে পরকীয়ার সম্পর্কের অভিযোগ আনবে বলে হুমকি দেন। এতেও তারা অস্বীকৃতি জানালে ইউপি চেয়ারম্যান ওইদিন সবকার সামনে ওই গৃহবধু ও যুবককে লাঠিসোটা দিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে মাথার চুল ন্যাড়া করে গলায় জুতার মালা পরিয়ে ঘুরাতে থাকেন। এসময় ইমাম হোসেন (২৪), জামাল উদ্দিন (৩০), মাসুদ (২২), দুলালসহ (২৫) ১৫-২০ জন যুবক গৃহবধূকে যৌন নিপীড়ন ও শারীরিক নির্যাতন করেন বলেও জানা গেছে।

ঘটনার সময় নুর আমিনের কাছ থেকে ১৭ হাজার টাকা ছিনিয়ে নেন। এ ঘটনায় গত শনিবার রাতে নির্যাতীতা গৃহবধু ও নুর আমিন চেয়ারম্যান নুরুল ইসলাম ভুট্টুসহ উল্লেখিতদের আসামি করে সোনাগাজী মডেল থানায় পৃথক দুটি মামলা দায়ের করেন। ওইদিন রাত দেড়টার দিকে সোনাগাজী মডেল থানার ওসি মো: হুমায়ুন কবির গোপন সংবাদের ভিত্তিতে ফেনী শহরের পশ্চিম ডাক্তারপাড়া এলাকায় শশুরের বাসা থেকে ভুট্টুকে গ্রেফতার করে।

এদিকে নুরুল ইসলাম ভুট্টুকে গ্রেফতারের প্রতিবাদে রোববার ভোরে দলীয় নেতাকর্মীরা ফেনী-সোনাগাজী সড়কের ডাকবাংলা, মতিগঞ্জসহ বেশ কয়েকটি স্থানে গাছের গুড়ি ফেলে সড়ক অবরোধ করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে অবরোধকারীরা সরে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সোনাগাজী পৌর শহরসহ উপজেলার গুরুত্বপূর্ণ স্পটগুলোতে ফেনী থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়।

সোনাগাজী মডেল থানার ওসি মো: হুমায়ুন কবির ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, ভুট্টুর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল