,

এমপি রানা কারাগারে, ঘাটাইলে আওয়ামী লীগের আনন্দ মিছিল

ranaঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধি : মুক্তিযোদ্ধা ফারুক আহামেদ হত্যা মামলায় টাঙ্গাইল-৩ (ঘাটাইল) আসনের এমপি আমানুর রহমান খান রানাকে আত্মসমর্পণের পর কারাগারে প্রেরণ করায় আনন্দ মিছিল করেছে ঘাটাইল উপজেলা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ।

রবিবার সন্ধায় উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ আনন্দ মিছিলটি বের হয়। মিছিলটি ঘাটাইল বাসস্ট্যান্ড চত্বর থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এ সময় রাস্তায় উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে আনন্দ মিছিলটি স্থানীয় পারুল প্লাজার সামনে গিয়ে শেষ হয় এবং সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক শহিদুল ইসলাম লেবু’র সভাপতিত্বে সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ঘাটাইল পৌর মেয়র শহীদুজ্জামান খান ভিপি শহিদ, যুগ্ন-আহ্বায়ক মাসুদুর রহমান আজাদ, যুগ্ন-আহ্বায়ক আব্দুর রহিম মিয়া, ধলাপাড়া ইউপি চেয়ারম্যান হেকমত সিকদার, এডভোকেট শাহানশাহ সিদ্দিকী, আবু সাইদ রুবেল প্রমুখ।

এর আগে, রবিবার সকালে টাঙ্গাইলের অতিরিক্ত প্রথম জেলা ও দায়রা জজ আদালতে হাজির হয়ে জামিনের প্রার্থনা করেন রানা। পরে উভয়পক্ষের শুনানি শেষে আদালতের বিচারক আবুল মনসুর মিয়া জামিন নামঞ্জুর করে রানাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল