,

বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার

নিজস্ব প্রতিবেদক :বেড়াতে গিয়ে গণধর্ষণের শিকার হয়েছে ১৭ বছরের এক কিশোরী। এ ঘটনায় ওই কিশোরীর বাবা মামলা করেছে। পুলিশ অভিযুক্ত দুই যুবককে আটক করেছে। শনিবার সন্ধ্যায় নোয়াখালীর কোম্পানীগঞ্জের ‘মিনি কক্সবাজার’ খ্যাত মুছাপুর ক্লোজার এলাকার সংরক্ষিত বনে এ ঘটনা ঘটে।

kdk_51166

ওই কিশোরীর বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। পার্শ্ববর্তী গ্রামের পূর্বপরিচিত প্রদীপ শীল নামে এক যুবকের সঙ্গে সে নোয়াখালীর কোম্পানীগঞ্জের মুছাপুর ক্লোজারে বেড়াতে গিয়েছিল।কোম্পানীগঞ্জ থানার ওসি সৈয়দ ফজলে রাব্বী বলেন, এ ঘটনায় কিশোরীর বাবা বাদী হয়ে রবিবার মামলা করেছেন। মামলায় অভিযোগ করা হয়েছে, মুছাপুর ক্লোজার এলাকায় বেড়াতে গিয়ে ওই কিশোরী প্রথমে পরিচিত যুবকের দ্বারা এবং পরে কয়েকজন স্থানীয় বখাটে যুবকের দ্বারা ধর্ষণের শিকার হন। এ মামলায় প্রদীপ শীল (২৭) ও মো. নাজমুল হক সোহাগ (২৫) নামের দুজনকে গ্রেফতার করা হয়েছে।

ওসি জানান, প্রদীপের বাড়ি ফেনীর দাগনভূঞা উপজেলায়। তিনি আনসার সদস্য হিসেবে চট্টগ্রাম বন্দরে কর্মরত। আর মো. নাজমুল হক সোহাগ মুছাপুর ক্লোজার এলাকার সংরক্ষিত বনের অস্থায়ী বনপ্রহরী। প্রদীপকে আজ নোয়াখালীর বিচারিক হাকিমের আদালতে পাঠানো হয়েছে। আর নাজমুলকে থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। সোমবার তাঁকে আদালতে পাঠানো হবে। অন্যদিকে ধর্ষণের শিকার কিশোরীর প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল