,

ঢাকার ৪ হাসপাতালকে সাড়ে ২৪ লাখ টাকা জরিমানা

 

নিজস্ব প্রতিবেদক :পরীক্ষাগারে মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট থাকার অভিযোগে রাজধানীর শ্যামলীর কেয়ার হাসপাতাল, পপুলার ডায়াগনস্টিক সেন্টার, ঢাকা ট্রমা সেন্টার ও ইসলাম ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে ২৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। রবিবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত এই চারটি হাসপাতালে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট জব্দ করে।

medical_51169

ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট সরওয়ার আলম জানান, হাসপাতালগুলোর পরীক্ষাগারে ফ্রিজে অনেক পুরাতন এবং মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট (প্রভাবক) রাখা ছিল। এইসব মেয়াদ উত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে তারা মানুষের শরীরে রক্ত, ইউরিন ও অন্যান্য পরীক্ষার ক্ষেত্রে ব্যবহার করে। এই অভিযোগে কেয়ার হাসপাতালকে ৫ লাখ, পপুলার ডায়াগনস্টিক সেন্টারকে ৫ লাখ, ঢাকা ট্রমা সেন্টারকে ৮ লাখ ও ইসলাম ডায়াগনস্টিক সেন্টারকে সাড়ে ৬ লাখ টাকা জরিমানা করা হয়।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল