বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১৪ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত-শ্রীলংকায় শুভেচ্ছা সফরে নৌবাহিনীর যুদ্ধজাহাজ

 

নিজস্ব প্রতিবেদক :বন্ধুপ্রতিম দেশে শুভেচ্ছা সফরে অংশ নিতে নৌবাহিনীর যুদ্ধজাহাজ ‘সমুদ্র জয়’ ও ‘সমুদ্র অভিযান’ রবিবার দুপুরে ভারত এবং শ্রীলংকার উদ্দেশ্যে চট্টগ্রাম নৌ জেটি ত্যাগ করেছে।

navvy_51171

জাহাজ দুটি চট্টগ্রাম নৌ জেটি ত্যাগের প্রাক্কালে নৌবাহিনীর প্রচলিত প্রথা অনুযায়ী সু-সজ্জিত বাদক দল বাদ্যযন্ত্র পরিবেশনের মাধ্যমে তাদেরকে বিদায় জানায়। সহকারী নৌবাহিনী প্রধান (পার্সোনেল) রিয়ার অ্যাডমিরাল এম শাহীন ইকবাল, (ট্যাজ) ও কমান্ডার চট্টগ্রাম নৌ অঞ্চল রিয়ার অ্যাডমিরাল আখতার হাবীবসহ স্থানীয় উচ্চপদস্থ নৌ কর্মকর্তা এবং জাহাজে গমনকারী কর্মকর্তা ও নাবিকদের পরিবারবর্গ এসময় উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ সফরের অংশ হিসেবে জাহাজ দুটি ভারতের পোর্ট ব্লেয়ার বন্দরে ২১ থেকে ২৫ সেপ্টেম্বর এবং ২৯ সেপ্টেম্বর হতে ৪ অক্টোবর পর্যন্ত শ্রীলংকার কলম্বো বন্দরে অবস্থান করবে। এতে নৌবাহিনীর প্রশিক্ষণার্থী কর্মকর্তা, ক্যাডেট, নাবিক এবং বিভিন্ন মন্ত্রণালয়/বাহিনী/সংস্থা হতে মোট ৫১১ জন সদস্য অংশগ্রহণ করছে। এর মধ্যে ২৪ জন মহিলা কর্মকর্তা ও ক্যাডেট রয়েছেন।

উল্লেখ্য, শুভেচ্ছা সফরটি মূলত নৌবাহিনীতে যোগদানকৃত নতুন কর্মকর্তা ও ক্যাডেটদের প্রশিক্ষণের উদ্দেশ্যে পরিচালিত হবে। জাহাজ দুটি এ প্রশিক্ষণ সফরে অংশগ্রহণের ফলে বাংলাদেশ নৌবাহিনীর নবীন কর্মকর্তা, ক্যাডেট ও নাবিকদের পেশাগত মানের উন্নয়ন ঘটবে এবং বাংলাদেশের সাথে ভারত ও শ্রীলংকার মধ্যকার বিরাজমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আরও উন্নত হবে।

এছাড়া এ সফরের ফলে ভারত ও শ্রীলংকার সাথে নৌ-নিরাপত্তা বিষয়ক কূটনৈতিক সম্পর্ক আরো জোরদার হওয়াসহ আন্তর্জাতিক পরিমণ্ডলে দেশের সুনাম বৃদ্ধি হবে বলে আশা করা যায়।

সফরকারী নৌবাহিনী জাহাজ সমুদ্র অভিযানের অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন এম কামরুল হক চৌধুরী (ট্যাজ) এবং সমুদ্র জয় এর অধিনায়ক হিসেবে ক্যাপ্টেন এম হুমায়ুন কবির (ট্যাজ) রয়েছেন। শুভেচ্ছা সফর শেষে জাহাজ দুটি আগামী ৯ অক্টোবর দেশে প্রত্যাবর্তন করবে বলে আশা করা হচ্ছে।

এ জাতীয় আরও খবর

গর্ভবতী নারীর হেপাটাইটিস বি থাকলে যা করবেন

লিভার ভালো রাখতে যা খাবেন, যা এড়িয়ে চলবেন

বাংলাদেশি যুবককে বিয়ে করলেন পাকিস্তানি ভ্লগার

সাকিবকে ছাড়িয়ে শীর্ষে পরীমনি

বুধবার সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক এনসিপির

হবিগঞ্জে এনসিপির গাড়িবহরে হামলা, সারজিসসহ আহত অনেকে

স্নিগ্ধা ইস্যুতে জেবার দাবি, ‘আমাকে ভুলভাবে জড়ানো হচ্ছে’

রাবিতে মারধরের ঘটনায় আহত দুই শিক্ষার্থী গ্রেপ্তার

রাষ্ট্রপতি নির্বাচনের প্রস্তুতি সম্পন্ন, দিনক্ষণ চূড়ান্ত নয়

ট্রাম্প-নেতানিয়াহুর প্রথম বৈঠক, আলোচনায় ইরান যুদ্ধ

সরকারি নিয়োগ বাতিলের দাবি জামায়াতের

শাহজালালে অতিরিক্ত ফ্লাইট অনুমোদন স্থগিত