,

‘মিথ্যা মামলা রাজনৈতিকভাবে মোকাবেলা করবো’

নিজস্ব প্রতিবেদক :বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, মিথ্যা মামলা রাজৈনৈতিকভাবে মোকাবিলা করা হবে। এর আগে আমরা বেশ কিছু আন্দোলনও করেছি। আমরা আবারো এই বিষয়টি নিয়ে কথা বলছি। এই ব্যাপারে যতটুক সম্ভব আমরা রাজনৈতিকভাবে মোকাবিলার চেষ্টা করবো।

mirza_51137
রবিবার দুপুরে বিএনপির নয়াপল্টন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ সব কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, মিথ্যা মামলার বিরুদ্ধে আমরা আইনি লড়াইও অব্যাহত রাখবো। আমাদের বিরুদ্ধে প্রতিটি মামলাই রাজনৈতিক। সভা-সমাবেশ করলে মামলা, কথা বললে মামলা আর প্রতিবাদ করলে মামলার পাশাপাশি কথিত ক্রসফায়ার।

তিনি বলেন, দেশে আইনের শাসন থাকলে কারাগারগুলো আওয়ামী সন্ত্রাসীদ্বাড়াই কারাগার ভরে যেত। অথচ পুলিশ অন্যায়ভাবে বিরোধী নেতাকর্মীদের গ্রেফতার করে নির্যাতন চালিয়ে যাচ্ছে।রবিবার সকালে নয়া পল্টনের কার্যালয়ে অঙ্গসংগঠনের এক যৌথ সভা অনুষ্ঠিত হয়। সভায় দলের চেয়ারপারসন খালেদা জিয়ার কারামুক্তি দিবস পালন ও হজ শেষে তার দেশে ফেরার বিষয়টি নিয়ে আলোচনা হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠনিক সম্পাদক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, মহিলা বিষয়ক সম্পাদক নুরী আরা সাফা, সহ-সাংগঠনিক সম্পাদক আবদুস সালাম আজাদ, সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু প্রমুখ।

এ জাতীয় আরও খবর

নবীনগরে গাড়ির ধাক্কায় বেকারি লাইনম্যান তামিম নিহত

পদোন্নতি পেয়ে অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি

যেভাবে সময় কাটছে বুবলীর

তপ্তদহনে পুড়ছে মানুষ, কমছে কর্মঘণ্টা, ক্ষয়ে যাচ্ছে জিডিপি

২২ দিনে রেমিট্যান্স এলো ২৬ হাজার ৪২০ কোটি টাকা

অ্যাভোকাডো খাওয়া যে কারণে উপকারী

পাড্ডিক্যালের সেঞ্চুরিতে বড় সংগ্রহের পথে ভারত

নতুন রূপে আসছে শাকিবের ‘অপারেশন অগ্নিপথ’

বাংলাদেশের ভুতুড়ে ব্যাটিংয়ে ম্যাকাইয়ে রেকর্ডের ছড়াছড়ি

ডেঙ্গুতে ৫ মৃত্যু, হাসপাতালে ৮৩৯

নবীনগরে ‘হোপ’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও আলোচনা সভা

রোহিঙ্গাদের মানবাধিকার রক্ষায় মিয়ানমারকে অবশ্যই কার্যকর পদক্ষেপ নিতে হবে