,

৩ স্তরে ২৫টি নিরাপত্তা বিশিষ্ট স্মার্ট পরিচয় পত্র (ভিডিও)

nid-cardনির্বাচন কমিশনের উদ্যোগে বদলে যাচ্ছে কাগজের পরিচয় পত্র। মিলবে স্মার্ট জাতীয় পরিচয় পত্র। যা বিতরণ শুরু হবে আগামী ২ অক্টোবর থেকে। বিতরণ চলবে আগামী বছরের ডিসেম্বর পর্যন্ত।
এই কার্যক্রমের অংশ হিসেবে প্রথমে এই স্মার্টকার্ড হাতে পাবেন রাজধানীবাসী ও কুড়িগ্রামের একটি দুর্গম এলাকার মানুষ। কার্ডটি পরিচয়ের পাশাপাশি আরও নিশ্চিত করবে সব ধরনের নাগরিক সুবিধা। এই পরিচয় পত্রের মাইক্রচীপের তিনটি স্তরে থাকছে মোট ২৫ ধরনের নিরাপত্তা বৈশিষ্ট্য।
প্রথম স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ খালি চোখে দেখা যাবে না। দ্বিতীয় স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ দেখতে আল্ট্রা ভায়োলেট লাইট ও ম্যাগনিফাইং কাঁচ ব্যবহার করতে হবে। এবং তৃতীয় স্তরের নিরাপত্তা বৈশিষ্ট্যসমূহ পরীক্ষা করতে হবে ল্যাবরেটরিতে ফরেনসিক টেস্টের প্রয়োজন হবে।
এর মধ্যে রয়েছে ব্যাংকিং, সিআইএন, ড্রাইভিং লাইসেন্স, শিক্ষা প্রতিষ্ঠানে ভর্তি, সম্পত্তি বেচা-কেনাসহ ২২ ধরনের নাগরিক সেবা নিতে পারবেন কার্ডধারীরা।
শুধু নাগরিক সেবাই নয়, অপরাধীদের সনাক্ত ও সন্ত্রাস-জঙ্গিবাদ রোধে কাজ করবে এই স্মার্টকার্ড বলে দাবি করেছেন নির্বাচন কমিশন।
নির্বাচন কমিশনের আইডেন্টিফিকেশন সিস্টেম ফর ইনহ্যান্সিং অ্যা·েস টু সার্ভিসেস (আইডিয়া) প্রকল্পের আওতায় ২০১১ সালে স্মার্টকার্ড তৈরীর পরিকল্পনা নেওয়া হলেও, বাস্তবতায় রুপ নিচ্ছে ৫ বছর পর।
দেশে বর্তমানে প্রায় ১০ কোটি ভোটার থাকলেও প্রাথমিকভাবে প্রস্তুত করা হচ্ছে ৯ কোটি কার্ড। আগামী বছরের জুন নাগাদ কার্ড তৈরী শেষে সব ভোটারের হাতে তা পৌছাবে ডিসেম্বরের মধ্যে।
পুরাতন জাতীয় পরিচয় পত্র ফেরত দিয়ে নিতে হবে নতুন স্মার্টকার্ড। এসময় চোখের আইরিস ও দু’হাতের দশ আঙ্গুলের ছাপ গ্রহণ করবে নির্বাচন কমিশন। আগামী ২ অক্টোবর প্রধানমন্ত্রীর উদ্বোধনের পর ঐ দিনই রাষ্ট্রপ্রতি, প্রধানমন্ত্রী ও জাতীয় ক্রিকেট দলের সদস্যদের দেওয়া হবে স্মার্টকার্ড। সেদিন থেকেই কার্ড বিতরণ করা হবে ঢাকার দুই সিটি কর্পোরেশন ও কুড়িগ্রামের একটি দুর্গম এলাকার ভোটারদের মাঝে। এর পর পর্যায়ক্রমে বিতরণ করা হবে সারা দেশে।

সূত্র: চ্যানেল টোয়েন্টিফোর

https://www.youtube.com/watch?v=xM0srflxzG8

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে