,

সাড়ে ৬ ঘণ্টা পর ঢাকায় পৌঁছল বিমানের ফিরতি হজ ফ্লাইট

untitled-11নিউজ ডেস্ক : বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের প্রথম ফিরতি হজ ফ্লাইট ঢাকায় পৌঁছনোর কথা ছিল রাত ৯টা ৪০মিনিটে। কিন্তু ৪১৯ জন হাজি নিয়ে বিমানটি যখন হজরত শাহজালাল (র.) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল তখন শনিবার দিবাগত রাত পৌনে ৩টা। অর্থাৎ বিলম্ব প্রায় ৬ ঘণ্টা।

বিমানবন্দর থেকে জানা যায়, মিনা থেকে জেদ্দায় পৌঁছাতে অনেক যাত্রী সময় বেশি নেন। এ কারণে শিডিউল পেছানো ও নির্ধারিত সময় পরিবর্তন করা হয়।

শনিবার থেকে শুরু হওয়া ফিরতি হজ কার্যক্রম চলবে এক মাসব্যাপী। বিমানের সর্বশেষ ফ্লাইটটি ঢাকায় আসবে ১৭ অক্টোবর।

এসব ফ্লাইটে মোট ৪৯ হাজার ৫৪৫ জন হ‍াজি ফিরবেন। মাসব্যাপী কার্যক্রমে ডেডিকেটেড ও শিডিউল মিলিয়ে মোট ১৩৭টি ফ্লাইট চালাবে বিমান। ঢাকা ছাড়াও থাকছে জেদ্দা-চট্টগ্রাম ও জেদ্দা-সিলেট রুটে সরাসরি ফ্লাইটের ব্যবস্থাও।

এর আগে, প্রথম ফিরতি হজ ফ্লাইটে শনিবার দুপুর দেড়টায় সৌদি এয়ারলাইন্সে দেশে ফিরেছেন প্রায় ৪০০ হাজি।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল