,

মাকে হত্যার পর আত্মহত্যার চেষ্টা ছেলের

ctg_pic_নিউজ ডেস্ক : চট্টগ্রামে মাকে কুপিয়ে ও গলা কেটে হত্যার পর এক ছেলে আত্মহত্যার চেষ্টা করেছে। পরে সুমিত চৌধুরী (২১) নামের ওই ছেলেকে আহত অবস্থায় আটক করেছে পুলিশ।

শনিবার দুপুর ১টার দিকে নগরীর গোসাইলডাঙ্গা এলাকার সরকার টাওয়ার নামে একটি ভবনে এ ঘটনা ঘটে।

নিহতের নাম কুমকুম চৌধুরী (৫৫)। আত্মহত্যার চেষ্টাকারী সুমিত এখন পুলিশ হেফাজতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।

স্থানীয়রা জানায়, এবছর এসএসসি পরীক্ষায় অকৃতকার্য হওয়ার পর সুমিত ‘মানসিক সমস্যায়’ ভুগছিল।

পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (বন্দর) জয়নুল আবেদীন জানান, সুমিত যে দা দিয়ে তার মাকে হত্যা করেছে ওই দা দিয়েই আত্মহত্যার চেষ্টা করেছে। বিষয়টি সুমিত স্বীকার করেছে।

ঘটনাস্থলে গিয়ে দেখা যায়, পুরো বাসা রক্তাক্ত হয়ে আছে। নিহতের গলায় চারটি কোপের আঘাত দেখা যায়। তাছাড়া শরীরের অন্যান্য স্থানেও আঘাতের চিহ্ন রয়েছে।

ঘটনার পর ওই বাড়িতে র‌্যাব, পুলিশ এবং সিআইডি’র সদস্যরা ছুটে যান। তারা হত্যাকাণ্ডের বিভিন্ন আলামত সংগ্রহ করেন।

প্রতিবেশীরা জানান, দুই সন্তানকে নিয়ে ওই বাসায় থাকতেন কুমকুম। তার স্বামী ঢাকায় থাকেন।

ঘটনার সময় কুমকুম এবং সুমিত ছাড়া বাসায় আর কেউ ছিল না। দুপুরে সুমিতের বড় ভাই বাসায় ঢুকে দেখতে পায় সুমিত তার মাকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা চালাচ্ছে। যুগান্তর

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে