,

টাঙ্গাইলে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৭

e979c0d0edbc7fd22d99707042bb83db-tangail-accident-pic-9ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পৃথক দুটি সড়ক দুর্ঘটনায় ৭ জনের মৃত্যু হয়েছে। শনিবার সকাল সোয়া ৭টায় এবং সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে শনিবার সকাল সোয়া সাতটার দিকে যাত্রীবাহী বাস ও ইট ভর্তি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে শিশু ও নারীসহ পাঁচজন নিহত হন। এ দুর্ঘটনায় কমপক্ষে ২০ যাত্রী আহত হয়েছেন।

এসময় নিহতদের মধ্যে তিনজনের নাম পাওয়া গেছে। নিহতরা হলেন- কুড়িগ্রামের উলিপুর উপজেলার মমিনুল ইসলামের স্ত্রী ছালমা আক্তার (২৫),  কুড়িগ্রামের রাজার হাট উপজেলার রহিমা (৩০) ও তার ছেলে বায়োজিদ (৭)।

স্থানীয়রা জানায়, কুড়িগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকাগামী জাবেলনুর নামের যাত্রীবাহী বাস ও টাঙ্গাইলগামী ইট ভর্তি ট্রাকের সঙ্গে মহাসড়কের ওইস্থানে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে এক শিশু ও নারী নিহত হয়। আহত হয় কমপক্ষে ২৫ যাত্রী। খবর পেয়ে মির্জাপুর থানা ও হাইওয়ে পুলিশ এবং ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে কুমুদিনী হাসপাতালে পাঠায়।

এদিকে, একই দিন সকাল সাড়ে ৯টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের কালিহাতী উপজেলার আনালিয়াবাড়ী নামক স্থানে প্রাইভেট কার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দু্জন নিহত হয়েছেন।

নিহতদের মধ্যে একজন হলেন, মোটরসাইকেল আরোহী গাইবান্ধা জেলার বানিয়া চং উপজেলার বেল্লালের ছেলে তৌহিদ। তবে নিহত মোটরসাইকেল চালকের নাম জানা যায়নি।

এ ব্যাপারে বঙ্গবন্ধু পূর্ব থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আছাবুর রহমান জানান, ঘটনাস্থলেই মোটরসাইকেল আরোহীর মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় মোটরসাইকেল চালককে টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। দুর্ঘটনা কবলিত প্রাইভেট কারটি আটক করা হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে