,

শিশু নির্যাতন: গৃহকর্ত্রী স্কুল শিক্ষিকা গ্রেফতার

chandpurগাজীপুর প্রতিনিধি : গাজীপুরে শিশু গৃহকর্মী জান্নাতকে নির্যাতনের ঘটনায় গৃহকর্ত্রী স্কুল শিক্ষিকা মনি বেগমকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার রাতে জয়দেবপুর থানার পুলিশ ঢাকার বাড্ডায় এক আত্মিয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করে বলে জানান জয়দেবপুর থানার ওসি খন্দকার রেজাউল হাসান রেজা।

এর আগে গ্রেফতারকৃত গৃহকর্তা ওমর ফারুক ও তার ভায়রা মোস্তফা সর্দারকে শুক্রবার গাজীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে বিচারক তাদের জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা জয়দেবপুর থানার এসআই আবদুল আজিজ জানান, শিশু জান্নাতকে নির্যাতনের ঘটনায় বৃহস্পতিবার রাতে জয়দেবপুর থানায় মামলা হয়। মামলার বাদী হয়েছেন শিশুটির প্রতিবেশী শাহজাহান ভুঁইয়া। একই দিনে গৃহকর্তা ওমর ফারুক ও তার ভায়রা মোস্তফা সর্দারকে ওই মামলায় গ্রফতার দেখিয়ে শুক্রবার দুপুরে আদালত পাঠানো হলে আদালত তাদের জেল হাজাতে পাঠানোর নির্দেশ দেন।

তিনি আরোও জানান, মামলার অন্যতম অপর আসামি ওমর ফারুকের স্ত্রী স্কুল শিক্ষিকা মনি বেগমকে শুক্রবার রাতে ঢাকার বাড্ডায় তার এক আত্মীয়ের বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত গৃহকর্ত্রী স্কুল শিক্ষিকা মনি বেগমকে শনিবার গাজীপুর আদালতে হাজির করা হবে।

উল্লেখ্য, চাঁদপুরের হাইমচরের ভিঙ্গুলিয়া গ্রামের মিন্টু মাত্তবরের মেয়ে জান্নাতুল ফেরদৌসকে (৮) এক বছর আগে মোস্তফা সর্দার তার ভায়রা গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা ওমর ফারুকের বাসায় কাজ করতে নিয়ে আসেন।

তিনি সিভিল এভিয়েশনের ট্রলির ড্রাইভার। জান্নাতের মা ফিরোজা বেগম মোস্তফা সর্দারের খালাত ভাই। বাড়ি যেতে চাওয়ায় এবং ঈদে জামা কিনে দিতে বলায় ওমর ফারুক ও তার স্ত্রী মনি বেগম মিলে জান্নাতের উপর অমানুষিক নির্যাতর চালায়।

বুধবার রাতে মোস্তফা সর্দার অচেতন অবস্থায় জান্নাতকে বাড়ি চাঁদপুরের হাইমচরে নিয়ে গিয়েছিলেন। শিশু জান্নাত বর্তমানে হাইমচর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

এ জাতীয় আরও খবর

দিল্লিতে অপ্রয়োজনীয় ব্যারিকেড সরানোর নির্দেশ সুপ্রিম কোর্টের

আইপিইউ তদন্তে আ. লীগের অভিযোগের সত্যতা মেলেনি: স্পিকার

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

রিয়াদ বিমানবন্দরে হামলায় নিহত ১২, বাংলাদেশি দুজন

প্রধানমন্ত্রীর জাপান সফর শুরু ২৬ অক্টোবর

আইএমএফের নতুন ঋণেও পুরোনো শর্তের চাপ

স্থানীয় সরকার নির্বাচনে বড় জয়ের লক্ষ্য বিএনপির

গর্ডনের গোলে শুরু, গেতাফেকে ৩-০ ব্যবধানে হারাল বার্সেলোনা

সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার পাকিস্তানের

যুক্তরাষ্ট্রে বন্দুক হামলায় একই পরিবারের আটজন নিহত

সোমবার থেকে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ শুরু

আর্জেন্টিনাকে বিদায়ের পরই মেসির জোড়া গোল