,

জেনে নিন সুস্থ থেকে রোজা পালনের কিছু টিপস

20965-boroঅনলাইন ডেস্ক : পবিত্র রমজান মাস শুরু হলো। পরিবারের ছোট-বড় সবাই রোজা রাখবেন। গরমের সময়ে বেশ দীর্ঘ সময় (১৫ঘণ্টা) রোজা হচ্ছে। এসময় সুস্থ থেকে রোজা পালনের পরামর্শ দিয়েছেন এ্যপোলো হাসপাতালের জরুরি বিভাগের সমন্বয়ক ডা. এহসান ও এ্যপোলো হাসপাতালের পুষ্টিবিদ তামান্না চৌধুরী।

তামান্না চৌধুরী বলেন, রোজার মাসে তিনভাবে আমরা সুস্থ থাকতে পারি। প্রথমত আমাদের খাবারে ব্যালেন্সিং করে, দ্বিতীয়ত খাবারের মডারেশন করে, তৃতীয়ত খাবারের ডিরিগেশন করে।

রোজার মাসে সুস্থতা প্রসঙ্গে তিনি বলেন, রোজায় আমরা ইফতারের সময় হালিম না খেয়ে রাতে ঘুমানোর আগে পরিমাণমতো হালিম খেতে পারি। ভাজা-পোড়া জাতীয় খাবারের ভিন্নতা থাকতে হবে। যেমন আজ যদি কেউ ইফতারে বেগুনি রাখেন পরের দিন পেয়াজু রাখবেন। প্রতিদিনই ইফতারে কয়েকটি খেজুর রাখতে হবে। এতে সারাদিনের ক্লান্তি খুব সহজেই দূর হবে।

তিনি বলেন, অনেক ক্ষেত্রে আমরা ডাব কিনে খেতে পারি না সে ক্ষেত্রে ইসুপগুল বা বেলের শরবত খাওয়া যেতে পারে। ইফতারের পরে চিনি ছাড়া যে কোনো ফলের জুস খেলে পেট ঠাণ্ডা থাকবে। এছাড়া ছোলাতে শশা, টমেটো মাখিয়ে খেলে তা হবে আরও পুষ্টি সম্মত।

তামান্না চৌধুরী আরও বলেন, ইফতারিতে কম খেতে হবে। রাত ৯টার মধ্যে রাতের খাবার খেলে হজম হতে সুবিধা হবে। সেহরি আজানের একটু আগে করলে সারাদিনের ক্লান্তি কমে আসবে। এছাড়া ইফতার থেকে শুরু করে সেহরির আগ পর্যন্ত কমপক্ষে দুই লিটার পানি খাওয়ারও পরামর্শ দেন এই পুষ্টিবিদ।

অ্যাপোলো হাসপাতালের জরুরি বিভাগের সমন্বয়ক ডা. এহসান বলেন, অনেকের হার্টের সমস্যা, ডায়বেটিস, প্রেসারসহ নানা ধরনের রোগ থাকতে পারে। সেক্ষেত্রে ভাজা-পোড়া খাবার এড়িয়ে চলার কোন বিকল্প নেই। আরো ভালো হয় যদি এগুলো একেবারেই না খেলে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ