রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল
অনলাইন ডেস্ক : রাষ্ট্রায়ত্ত সোনালী, জনতা ও রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের (সিইও) চুক্তির অবশিষ্ট মেয়াদ বাতিল করেছে সরকার।
সোমবার (১৯ অক্টোবর) অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের উপসচিব আফরোজা আক্তার রিবার সই করা পৃথক তিনটি প্রজ্ঞাপনের মাধ্যমে এ সিদ্ধান্ত জানানো হয়।
নিয়োগ বাতিল হওয়া কর্মকর্তারা হলেন সোনালী ব্যাংকের এমডি ও সিইও মো. শওকত আলী খান, জনতা ব্যাংকের এমডি ও সিইও মো. মজিবর রহমান এবং রূপালী ব্যাংকের এমডি ও সিইও কাজী মো. ওয়াহিদুল ইসলাম।
প্রজ্ঞাপনগুলোতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের চুক্তিভিত্তিক নিয়োগের অবশিষ্ট মেয়াদ বাতিলে সরকারের সম্মতি ও সুপারিশের কথা উল্লেখ করা হয়েছে।
একই সঙ্গে চুক্তির শর্ত এবং প্রচলিত আইন অনুসরণ করে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদকে নির্দেশনা দেওয়া হয়েছে।
সরকারের এ সিদ্ধান্তের ফলে তিনটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকের শীর্ষ নির্বাহীদের চুক্তিভিত্তিক দায়িত্বের অবশিষ্ট মেয়াদ আর বহাল থাকছে না।










