,

আমলার ব্যাটে ধীরে এগোচ্ছে দক্ষিণ আফ্রিকা

230581স্পোর্টস ডেস্ক : চেনা হাশিম আমলাকে গত কয়েকটি সিরিজ থেকে অচেনা লাগছিল। বিশেষ করে ভারতের মাটিতে তার একের পর এক ব্যর্থতা ভাবিয়ে তুলেছিল। অবশেষে আমলা ফিরলেন কেপটাউনে। যখন ইংলিশরা দক্ষিণ আফ্রিকাকে রান চাপা দিয়ে মারার সব আয়োজন সম্পন্ন করেছিল! এখানেই আমলা আরও একবার জানিয়ে দিয়ে গেলেন তিনি থাকতে সবকিছু শেষ হয়ে যায়নি। তৃতীয় দিনশেষে প্রোটিয়া অধিনায়কের ক্যারিয়ারে ২৪তম সেঞ্চুরির সুবাদে দক্ষিণ আফ্রিকা ১৩০ ওভারে ৩ উইকেটে স্কোরবোর্ডে তুলেছে ৩৫৩ রান। আমলা অপরাজিত রয়েছেন ১৫৭ রানে। তার সঙ্গী ফ্যাফ ডু প্লেসিসের রান ৫১। দক্ষিণ আফ্রিকা এখনও পিছিয়ে রয়েছে ২৭৬ রানে। তাদের হাতে রয়েছে ৭ উইকেট।

এদিন আগের দিনের ২ উইকেটে ১৪১ রান নিয়ে তৃতীয় দিন শুরু করেন দুই অপরাজিত ব্যাটসম্যান আমলা এবং এবি ডি ভিলিয়ার্স। তৃতীয় উইকেটে তারা যোগ করেন ১৮৩ রান। ২৬৮ রানে ফিনের বলে জেমস অ্যান্ডারসনের হাতে ক্যাচ দিয়ে ফিরে যান ডি ভিলিয়ার্স। ২১১ বলে বার চার, এক ছক্কায় ৮৮ রানের ইনিংস খেলেন তিনি।

অবশ্য মধ্যাহ্ন বিরতির আগেই ডি ভিলিয়ার্স আট হাজারী ক্লাবে ঢুকে যান। দক্ষিণ আফ্রিকার টেস্ট ইতিহাসে তার আগে এই কীর্তি দেখাতে পেরেছেন মাত্র দু’জন। এরা হলেন, সাবেক অধিনায়ক গ্রায়েম স্মিথ এবং সাবেক বিশ্বসেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস।

ডি ভিলিয়ার্সের বিদায়ের পর দক্ষিণ আফ্রিকাকে বিপদে পড়তে দেননি আমলা। তিনি ক্যারিয়ারে ২৪ তম সেঞ্চুরি তুলে নেন ২১৪ বল খেলে। শেষ পর্যন্ত ডু প্লেসিসকে নিয়ে চতুর্থ উইকেটে আমলা ৮৫ রান তুলে অবিচ্ছিন্ন থাকেন। দিনশেষে ১৫৭ রানে অপরাজিত আছেন প্রোটিয়া অধিনায়ক। তিনি এই রান করেছেন ৩৭১ বল খেলে ২১ চারের সাহায্যে।

আমলা নিশ্চয় তার ইনিংসটাকে ডাবল সেঞ্চুরিতে রুপ দিতে চাইবেন। এরআগে তিনবার এই কাজটি করতে পেরেছেন তিনি। একবার আমলা এটা ট্রিপল সেঞ্চুরিতে পরিণত করতে পেরেছিলেন, এই ইংল্যান্ডের বিপক্ষে ওভালে, ২০১২ সালে। ওই ইনিংসে তিনি ৩১১ রান করে অপরাজিত ছিলেন।

এদিন ডু প্লেসিস ৫১ রান করতে খেলেছেন ১১৫ বল। চার মেরেছেন ছয়টি। বেন স্টোকস ৬৭ এবং স্টিভেন ফিন ৮২ রানে পেয়েছেন একটি করে উইকেট। চোট কাটিয়ে ফেরা অ্যান্ডারসন ২৪ ওভারে ৫৩ রান দিয়ে উইকেটশূন্য রয়েছেন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে