,

৭ হাজার কোটি টাকার ১০ প্রকল্পের অনুমোদন একনেকে

news-image

৭ হাজার ২৭৬ কো‌টি ৩৬ লাখ টাকা ব্য‌য়ে ১০ প্রক‌ল্পের চূড়ান্ত অনু‌মোদন দি‌য়ে‌ছে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (এক‌নেক)। আজ মঙ্গলবার শে‌রেবাংলা নগর এনই‌সি স‌ম্মেলনক‌ক্ষে প্রধানমন্ত্রী শেখ হা‌সিনার সভাপ‌তি‌ত্বে এ সভা অনু‌ষ্ঠিত হয়। সভায় অনুমোদিত ১০টি প্রক‌ল্পের মোট ব্যয় ৭ হাজার ২৭৬ কো‌টি ৩৬ লাখ টাকা। সভা শে‌ষে প‌রিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের এ তথ্য জানান। অনু‌মোদন দেওয়া প্রক‌ল্পে সরকারি তহবিল থেকে ব্যয় ধরা হয়েছে প্রায় ২ হাজার কোটি টাকা। প্রকল্প সহায়তা ধরা হয়েছে সাড়ে ৪ হাজার কোটি টাকারও বেশি। এর মধ্যে বড় প্রকল্প হচ্ছে প্রায় ৫ হাজার কোটি টাকা ব্যয়ে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের ইন্সটলেশন অব সিঙ্গেল পয়েন্ট মুরিং উইথ ডবল পাইপলাইন নির্মাণ প্রকল্প। এ প্রকল্পে ৩ হাজার ৯০৩ কোটি ২০ লাখ দেবে চায়না এক্সিম ব্যাংক।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা