,

লোহাগাড়ায় এলজি-গুলিসহ অস্ত্র বিক্রেতা আটক

news-image

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের লোহাগাড়ায় একটি মাইক্রোবাসে তল্লাশি চালিয়ে ইমরান হোসেন (২৬) নামে এক অস্ত্র বিক্রেতাকে আটক করেছে পুলিশ। তার কাছে একটি এলজি এবং চার রাউন্ড কার্তুজ পাওয়া গেছে। আজ সোমবার ভোরে এ অভিযান চালায় লোহাগাড়া থানা পুলিশ। ইমরান রাঙ্গুনিয়া উপজেলার পারুয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। অস্ত্র কেনাবেচাই তার পেশা বলে জানান এস আই সোলায়মান।  

লোহাগাড়া থানার উপ-পরিদর্শক (এস আই) মো.সোলায়মান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি টিম গভীর রাতে মহাসড়কে লোহাগাড়া উপজেলার চুনতি খানদীঘি এলাকায় অবস্থান নেয়। কক্সবাজার থেকে অস্ত্র বিক্রেতাকে বহনকারী মাইক্রোবাসটি সেখানে আসার পর তারা সেটিতে তল্লাশি চালায়।  অস্ত্র বিক্রেতা ইমরান নিজেই চালকের আসনে ছিল।  তার আসনের পাশে ব্যাগের ভেতরে অস্ত্র এবং গুলি পাওয়া যায়।  পুলিশ মাইক্রোবাসটিও আটক করেছে।

 

এ জাতীয় আরও খবর

উইলিয়ামস সোয়েটার্সের বিরুদ্ধে ১৩ কোটি টাকার শুল্ক ফাঁকির অভিযোগ

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইল ঢাকা

অস্ত্র প্রদর্শনের কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

ডেঙ্গুতে আরও ৬ মৃত্যু, হাসপাতালে ভর্তি ২ হাজারের বেশি

কাতারে গ্রেপ্তার বিমান বাহিনীর সাবেক প্রধান হান্নান

হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু, মোট ১১৯৬

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী