,

ছয় দিন ভাইয়ের মৃতদেহের সঙ্গে

news-image

ভারতের পশ্চিমবঙ্গের চন্দননগরের বেশোহাটায় সৎকার না করে ছয় দিন ধরে প্রবীর পাল (৬৭) নামের এক ব্যক্তির মৃতদেহ আগলে রেখেছিলেন তার ছোট ভাই প্রদীপ পাল। শুক্রবার রাতে ওই বাড়ি থেকে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হলে স্থানীয় বাসিন্দারা পুলিশে খবর দেন। পুলিশ ওই বাড়ির দোতলা ঘরের খাট থেকে প্রবীর পালের পচাগলা দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়। প্রদীপ পাল বলেন, গত রবিবার রাতে ভাই বাথরুমে পড়ে যায়। আমি ওকে খাটে এনে শুইয়ে দিই। ওখানেই মারা যায়। ভাই বলেছিল, মরে গেলে ওর দেহ সৎকার না করতে। ভাই আবার বেঁচে উঠতে পারে মনে করে তার দেহ বাড়িতেই রেখে দিয়েছিলাম।


তবে, স্বজনরা জানিয়েছেন, প্রদীপ পালের মধ্যে ইদানীং মানসিক ভারসাম্যের অভাব দেখা যাচ্ছিল। তদন্তকারীরাও মনে করেন, প্রদীপ পালের কথাবার্তার মধ্যে অসংলগ্নতা রয়েছে। তিনি স্বাভাবিক নন। প্রদীপ পালের দাবি, গত রবিবার রাতে তার ভাই মারা যান। কিন্তু প্রবীর পাল বাথরুমে পড়ে গিয়ে থাকলেও তিনি চিকিৎসককে ডাকেননি কেন? এই প্রশ্নের উত্তরে প্রদীপ পালের জবাব, যখন মরেই গিয়েছে, তখন কেন চিকিৎসক ডাকব? প্রদীপ পালরা চার ভাই। বড় ভাই প্রতাপ বছর খানেক আগে মারা যান। সেজো ভাই কর্মসূত্রে অন্যত্র থাকেন। ছোট ভাই প্রবীরকে নিয়ে মেজো ভাই প্রদীপ পাল ওই বাড়িতে থাকতেন। প্রবীর পাল থাকতেন দোতলায়। প্রদীপ পাল থাকেন নিচতলায়। দুজনই অবিবাহিত। বাড়ির নিচেই প্রদীপ পালের একটি হার্ডওয়্যারের দোকান রয়েছে। জেলা পুলিশের এক কর্মকর্তা বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ পরিষ্কার হবে।

 

 

এ জাতীয় আরও খবর

কাঁধের হাড় ভাঙা ও অস্টিওপোরোসিস: লক্ষণ, পরীক্ষা ও চিকিৎসা

দুর্গাপূজার স্মৃতিতে ডুবেছেন তারকারা

দুর্গা সাজে পরীমণি, ভিডিও ঘিরে নেটিজেনদের উচ্ছ্বাস

যুক্তরাষ্ট্রে ফুটবল মাঠে ট্রাক, নিহত ২

প্রতিরক্ষা সহযোগিতা বাড়াতে বাংলাদেশ-ইতালি আলোচনা

সাভার সেনানিবাসে ৭ ইউনিটকে জাতীয় পতাকা দিলেন প্রধানমন্ত্রী

ঢাকা-আরিচা মহাসড়কে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংকট-দুর্যোগে প্রবাসে থেকেও জনগণের পাশে ছিলেন তারেক রহমান: রিজভী

কানাডার সামরিক ঘাঁটিতে ভয়াবহ আগুন, হতাহতের ঘটনা

ভারতে মন্দিরে যাওয়ার পথে ট্রাকচাপায় নিহত ১৫

প্রাথমিক স্বাস্থ্যসেবায় যুক্ত হচ্ছে ক্যানসার শনাক্তকরণ

সমতা ও শ্রদ্ধার ভিত্তিতে বিশ্বে সম্পর্ক জোরদার করতে চায় সরকার