,

নঈম নিজামের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

news-image

মানহানি মামলায় বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম এবং প্রকাশকের বিরুদ্ধে নড়াইল সদর আমলি আদালত হতে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। বাংলাদেশ ভলিবল ফেডারেশনের সাধারণ সম্পাদক আশিকুর রহমান মিকুর দায়ের করা ১০ কোটি টাকার মানহানি মামলায় গতকাল বেলা সাড়ে ১১টার দিকে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট-১ মুহাম্মদ জাকারিয়া এ আদেশ দেন।  
মামলার বিবরণে জানা যায়, ২০১২ সালের ১৮ই মে বাংলাদেশ প্রতিদিন পত্রিকার ১০ পৃষ্ঠায় ‘ফোরামের দাপটে অস্থির ক্রীড়াঙ্গন’ শিরোনামে আশিকুর রহমান মিকুকে জড়িয়ে প্রতিবেদন প্রকাশিত হয়। পরে ওই বছরের ৩রা জুন মিকু বাদী হয়ে নড়াইল সদর আমলি আদালতে পত্রিকার সম্পাদক এবং তৎকালীন প্রকাশক মোস্তফা জামাল উদ্দীনের বিরুদ্ধে ১০ কোটি টাকার মানহানি মামলা করেন। আদালত পুলিশকে এ মামলার তদন্তের নির্দেশ দেন। ২০১৪ সালের ২রা এপ্রিল বাংলাদেশ প্রতিদিন পত্রিকার প্রকাশক এবং সম্পাদকের বিরুদ্ধে সমন জারি করেন আদালত। মামলার আসামিরা আদালতে হাজির না হওয়ায় গতকাল তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।

এ জাতীয় আরও খবর

ইউক্রেনকে স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র তৈরির প্রযুক্তি দেবে যুক্তরাজ্য

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ: নাহিদ ইসলাম

বাংলাদেশে বিনিয়োগে মার্কিন রাষ্ট্রদূতের প্রতি আহ্বান

মঙ্গলবার পবিত্র সিরাতুন্নবী (সা.) অনুষ্ঠান উদ্বোধন করবেন রাষ্ট্রপতি

নতুন সরকারের প্রথম ছয় মাসে অর্থনীতির কাঙ্ক্ষিত পুনরুদ্ধার হয়নি: দেবপ্রিয় ভট্টাচার্য

ইবির ৪৪ শিক্ষকের বিষয়ে তদন্ত প্রতিবেদন জমা

সবাই রেডি হলে স্থানীয় নির্বাচন হবে: সিইসি

ডেঙ্গুতে আরও ৩ জনের মৃত্যু, আক্রান্ত ৯৯৪

বাণিজ্যমন্ত্রী ও ভারতীয় হাইকমিশনারের বৈঠক, যেসব বিষয়ে আলোচনা

রংপুরে ৪ হত্যাকাণ্ড নিয়ে যে তথ্য দিল ফরেনসিক বিভাগ

শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়: প্রধানমন্ত্রী

হাইকোর্টের রায়ে সন্তুষ্ট নুসরাতের মা