,

পশ্চিমবঙ্গে গড়ছে আটক কেন্দ্র

news-image
আন্তর্জাতিক ডেস্ক : ভারতের পশ্চিমবঙ্গ সরকার অবৈধ অনুপ্রবেশকারীদের জন্য রাজ্যজুড়ে বিশেষ আটক কেন্দ্র গঠনের নির্দেশ দিয়েছে। এসব কেন্দ্রে বাংলাদেশি নাগরিক বা রোহিঙ্গা সন্দেহে আটক ব্যক্তিদের রাখা হবে বলে জানানো হয়েছে।

নতুন নির্দেশনায় বলা হয়েছে, সন্দেহভাজনদের সর্বোচ্চ ৩০ দিন পর্যন্ত আটক কেন্দ্রে রাখা যাবে। সম্প্রতি আটক হওয়া ব্যক্তিদের পাশাপাশি কারাভোগ শেষে প্রত্যাবাসনের অপেক্ষায় থাকা বিদেশি নাগরিকদেরও সেখানে রাখা হতে পারে।

সরকারি নির্দেশনায় উল্লেখ করা হয়, অবৈধভাবে বসবাসের অভিযোগে আটক ব্যক্তিদের নিজ নিজ দেশে ফেরত পাঠানোর প্রক্রিয়া দ্রুত শুরু করা হবে। এজন্য জেলার বিভিন্ন স্থানে এসব কেন্দ্র স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, বিভিন্ন কারাগার থেকে মুক্তিপ্রাপ্ত বিদেশি বন্দিদেরও আটক কেন্দ্রে স্থানান্তর করা হবে এবং এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

এর আগে ভারতের কেন্দ্রীয় সরকার অনুপ্রবেশকারীদের শনাক্ত ও প্রত্যাবাসনের নির্দেশ দিয়েছিল। এ নিয়ে পশ্চিমবঙ্গের রাজনৈতিক অঙ্গনেও আলোচনা শুরু হয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, আগের প্রশাসন কেন্দ্রের নির্দেশনা কার্যকর করেনি। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর সংশ্লিষ্ট আইন বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, নাগরিকত্ব সংশোধনী আইন বা সিএএ-এর আওতায় না পড়া ব্যক্তিদের শনাক্ত করে দ্রুত আইনি প্রক্রিয়ার আওতায় আনা হবে। পরে তাদের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের কাছে হস্তান্তর করা হবে, যারা প্রত্যাবাসনের ব্যবস্থা করবে।

এ জাতীয় আরও খবর

নবীনগরে প্রশাসনকে এমপি মান্নান: জনগণকে হয়রানিমুক্ত সেবা দিন

নবীনগরে পূর্ণাঙ্গ ফৌজদারি আদালত প্রতিষ্ঠার দাবি

নরম হয়ে যাওয়া ভাত ঝরঝরে করার সহজ উপায়

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা, এমপির জামাতা গ্রেপ্তার

রাড্ডা ক্লিনিক চালুতে ৫০ লাখ টাকা অনুদান জামায়াতের

মধ্যরাতে ছাপাখানা পরিদর্শনে শিক্ষামন্ত্রী, দেখলেন পাঠ্যবইয়ের মান

ওয়েজ বোর্ড ও সাংবাদিকদের অধিকার বাস্তবায়নে কাজ করছে সরকার

কিশোর গ্যাং নিয়ন্ত্রণে নতুন কৌশল খুঁজছে পুলিশ

চীন-আমিরাতের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ বাড়াতে গুরুত্ব প্রধানমন্ত্রীর

দখল-চাঁদাবাজির বিরুদ্ধে কঠোর হচ্ছে সরকার

সুশান্তের পোস্টমর্টেম নিয়ে ৬ বছর পর বোনের নতুন দাবি

বাংলাদেশের বিশেষায়িত ওষুধে শুল্ক ছাড় দিল যুক্তরাষ্ট্র