,

নওগাঁর ১৩ শ্রমিক নিহত

news-image
নিজস্ব প্রতিবেদক : টাঙ্গাইলের কালিহাতীতে রডবোঝাই ট্রাক উল্টে নিহত ১৫ জনের মধ্যে ১৩ জনই নওগাঁর মান্দা উপজেলার বাসিন্দা বলে জানা গেছে। বাকি দুজনের বাড়ি রাজশাহীর তানোর উপজেলায়।

সোমবার ভোর ৪টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের সরাতৈল এলাকায় দুর্ঘটনাটি ঘটে। ফায়ার সার্ভিস জানায়, উত্তরবঙ্গগামী রডবোঝাই ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ১৫ জন প্রাণ হারান এবং আহত হন আরও ১০ জন।

মান্দা থানার ওসি মো. খোরশেদ আলম জানান, নিহতদের বেশিরভাগের বাড়ি মান্দা উপজেলার ভারশোঁ ইউনিয়নের বিভিন্ন গ্রামে। তবে এখনো সবার নাম-পরিচয় নিশ্চিত করা যায়নি। পরিচয় শনাক্তে কাজ করছে পুলিশ।

আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত সবাই শ্রমিক শ্রেণির যাত্রী ছিলেন বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

এ জাতীয় আরও খবর